Mid Day Meal : মিড ডে মিল-এ বরাদ্দ বৃদ্ধি

SHARE:

Mid Day Meal : মিড ডে মিল-এ বরাদ্দ বৃদ্ধি 

সাশ্রয় নিউজ ★ কলকাতা: পড়ুয়াদের মিড ডে মিল বাবদ অতিরিক্ত অর্থ বরাদ্দ (Mid Day Meal) স্কুল শিক্ষা দফতরের। জানুয়ারি ২০২৩ থেকে এপ্রিল ২০২৩ পর্যন্ত মিড ডে মিলে নতুন মেনু নির্ধারণ করা হয়েছে। বরাদ্দ বেড়েছে প্রতি সপ্তাহে শিক্ষার্থী পিছু ২০ টাকা। শিক্ষার্থীদের বাড়তি পুষ্টির জন্যই এ বরাদ্দ বলে খবর স্কুল শিক্ষা দফতর সূত্রে। ভাত, ডাল, সোয়াবিন না, শিক্ষার্থীরা পাবে ডিম ও মুরগির মাংসও। সঙ্গে মরসুমি ফল। তবে শিক্ষা দফতরের নয়া বরাদ্দ নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন, শিক্ষক সংগঠনগুলি। কীভাবে মাত্র ২০ টাকায় মাংস, ডিম ও মরসুমি ফল বাচ্চাদের পাতে তুলে দেওয়া সম্ভব তা নিয়ে প্রশ্ন তাদের। প্রধান শিক্ষক সংগঠনের নেতা চন্দন মাইতির জানান, “৩ জানুয়ারি রাজ্যের মিড ডে মিল প্রজেক্ট ডিরেক্টর একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, কেন্দ্রের পোষণ প্রকল্পে ৩৭১ কোটি টাকা আরও বরাদ্দ বাড়ানো হয়েছে চার মাসের জন্য। কিন্তু যা টাকা বাড়ানো হয়েছে তাতে কীভাবে এই নতুন খাবার দেওয়া সম্ভব বুঝতে পারছি না। একটা কমলালেবুর দাম ১০ টাকা বাজারে। আমাদের স্পষ্ট বক্তব্য, আমাদের এবার মিড ডে মিল থেকে অব্যহতি দিন। না হলে ঠিকমতো টাকা দিন। এই মিড ডে মিল নিয়ে স্বয়ম্ভর গোষ্ঠীগুলির চোখের জল, নাকের জল এক হওয়ার অবস্থা। আমরা কেন্দ্র ও রাজ্যের কাছে বরাদ্দ বাড়ানোর দাবি করছি। ছেলে মেয়েরা যেন পুষ্টিকর খাবার পায়।” শুধু শিক্ষক সংগঠনগুলি নয় ক্ষোভ, বহু অভিভাবক অভিভাবিকাদেরও। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন