কালনার পৌর ঘরে আবার ঝড়
সাশ্রয় নিউজ ★ কলকাতা : কালনা পৌরসভার গত ২৭ তারিখে বোর্ড মিটিং ছিল। বোর্ড মিটিংয়ে কাউন্সিলাররাও অংশগ্রহণ করেছিলেন। কিন্তু ওই মিটিংয়ে গত ২৮ তারিখে একটি বিপরীত প্রক্রিয়া শুরু হয়। কালনার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনীল চৌধুরী প্রেসমিট করেন। উল্লেখ যে, ওই প্রেসমিটে তিনি পৌর কর্মচারীদের অসম্মানজনক কথাবার্তা বলেন। পৌর কর্মচারীদেরকে ওই অপমানজনক কথাবার্তা বলার জন্য পৌর ঘরে ঝড় উঠেছে। আবার এই ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ছে সাধারণ মানুষের পরিষেবা। পৌর কর্মচারীদের প্রতিনিধি শান্তি সাহা। তিনি বলেন, কর্মীদের কর্ম বিরতি শুরু হয়েছে। কারণ এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যে সমস্ত অভিযোগগুলো এনেছেন কর্মচারীদের বিরুদ্ধে মিউটেশন, হাউজ বিল্ডিংপ্ল্যান, ওয়ারিশন সার্টিফিকেট এই সমস্তকে কেন্দ্র করে তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছেন। অভিযোগ যে, টাকার বিনিময়ে তাঁরা সমস্ত কাজ করছেন। কিন্তু পৌর কর্মচারী বলেন, এইরকম কোনও কাজের সঙ্গেই যুক্ত নন তাঁরা। তাঁদের যুক্তি, হয় তাদেরকে অভিযোগ প্রমাণ করতে হবে, নয়তো অসম্মানজনক কথা বলার জন্য সুনীল চৌধুরীকে নিঃস্বার্থে ক্ষমা চাইতে হবে। এটা তাদের সম্মানের প্রশ্ন। এতে ভীষণভাবে তাঁরা অপমানিত বোধ করছেন। এবং তারপর গত ২৮ তারিখ থেকে লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে। এতে সাধারণ মানুষ কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সাধারণ পৌর কর্মচারীদের প্রশ্ন করা হলে বলেন যে, না শুধুমাত্র যে কয়টি বিষয়ে তাঁদেরকে বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে শুধু সেই কয়টি বিষয়েই কর্ম বিরতি চলছে। বাকি সমস্ত পরিষেবা সাধারণ মানুষ ঠিক মতো পাচ্ছেন। তারা বলছেন যে, তাঁদের বিরুদ্ধে নিয়ে আসা অসম্মানজনক কথাগুলি তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনেছেন।




