Pradhan Mantri Awaas Yojana : আবাস যোজনা প্রকল্প-এর অগ্রগতি দেখতে রাজ্যে প্রতিনিধি দল 

SHARE:

আবাস যোজনা প্রকল্প-এর অগ্রগতি দেখতে রাজ্যে প্রতিনিধি দল 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ কতটা এগিয়েছে তা সরেজমিনে প্রত্যক্ষ কর‍্যে পশ্চিমবঙ্গে আসলেন ৬ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে পাঠানো ওইই দলটির নেতৃত্বে আছেন,  গ্রামোন্নয়ন মন্ত্রকের অধিকর্তা শৈলেশ কুমার। দলটি আজকে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে জেলা শাসকের দফতরে পৌঁছয় ৩ সদস্যের একটি দল, অপর দলটি আজকেই মালদা জেলায় পৌঁছনোর কথা বলে উল্লেখ। বুধবার নবান্নকে চিঠি দিয়ে জানানো হয়, আবাস যোজনার কাজের সমীক্ষায় চলতি সপ্তাহেই রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। কেন্দ্রের তরফে তাদের সঙ্গে সহযোগিতার আহ্বান জানানো হয়। 

উল্লেখ্য, আজ জেলা শাসকের দফতরে পৌঁছে দীর্ঘক্ষণ বৈঠক করেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। তাঁরা আবাস যোজনা প্রকল্পের অগ্রগতি বোঝার চেষ্টা করেন। এরপর তাঁদের আসেপাশের এলাকায় প্রকল্পের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখার কথা রয়েছে।

তমলুকে কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে অভিযোগ জানাতে জেলাশাসকের দফতরে উপস্থিত হন,  সিপিআই (এম) -এর জেলা সম্পাদক নিরঞ্জন শিহি। তাঁর কথায় ‘জেলায় ১৫ শতাংশ গ্রামসভার বৈঠক হয়েছে। বাকি সব জায়গায় জোর করে সই করানো হয়েছে। জেলার ১৫টি ব্লকে অন্তত ১৭০০ জন এমন ঘর প্রাপক রয়েছেন, যাঁদের পাকা বাড়ি আছে। ২৩০০ মানুষ, যাঁদের পাকা ঘর নেই। তাঁদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।’ 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন