Former Pope Benedict XVI passed Away : প্রয়াত পোপ ষোড়শ বেনেডিক্ট 

SHARE:

প্রয়াত পোপ ষোড়শ বেনেডিক্ট 

সাশ্রয় নিউজ ★ আন্তর্জাতিক ডেস্ক : শনিবার ৯৫ বছর বয়সে প্রয়াত হলেন প্রাক্তন পোপ বেনেডিক্ট। ২০১৩-এর ১১ ফেব্রুয়ারি পোপ বেনেডিক্ট। তাঁর মৃত্যু সারা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীসহ সকল মানুষেরদের কাছে অত্যন্ত শোকের। বিগত ১০০০ বছরের ইতিহাসে ষোড়শ বেনেডিক্টই ছিলেন প্রথম জার্মান পোপ। ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি পোপপদ থেকে ইস্তফা দেন ষোড়শ বেনেডিক্ট। তাঁর সময় কালে বহু বিতর্কের মুখোমুখি হয়েছেন। উল্লেখ্য যে, পোপ থাকাকালীন যাজকদের দ্বারা শিশুদের ওপর যৌন হেনস্থার অভিযোগ উঠেছে একাধিকবার। সে বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছিলেন পোপ বেনেডিক্ট। জানা যায়, তিনি ভালো পিয়ানো বাজাতেন। এক বক্তৃতায় পোপ বলেছিলেন, ‘কখনও আনন্দের সময় থাকে। আবার এমন সময়ও থাকে যখন সময়টা ঠিকঠাক থাকে না। কখনও এমন সময় থাকে যখন সমুদ্র উত্তাল থাকে। আর বাতাস বিপরীত থেকে বয়ে যায়। আর তখন মনে হয় ঈশ্বর হয়তো ঘুমোচ্ছেন। ঈশ্বর নিদ্রা গিয়েছেন…’

তাঁর শোকে মুহ্যমান সমস্ত বিশ্ব নাগরিকরা সমাজ। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন