আবাস দুর্নীতির প্রতিবাদে রাস্তায় বিরোধীরা
সাশ্রয় নিউজ ★ আসানসোল, কৃষ্ণনগর : প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে আসানসোল ও নদীয়ার নাকাশিপাড়ায় বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি সহ ঘর প্রার্থীরা। বিক্ষোভ মিছিল ও মঞ্চ থেকে তাঁরা আওয়াজ তুললেন, যোগ্য ঘরপ্রার্থীদের ঘর দেওয়া হোক। যাঁদের ঘর নেই। খড়ের চালায় বসবাস করেন, তাঁদের ঘর দেওয়া হয়নি। অথচ, যাঁরা পাকা ঘরে থাকেন তাঁরা ঘর পেয়েছেন। উল্লেখ্য যে, রাজ্যের শাসক দলের নেতা ও প্রধান সহ আত্মীয়স্বজনরা ঘর পেয়েছেন বলে অভিযোগ রাজ্যের সব বিরোধী দলের।




