Anubrata Mondal : রাজ্য পুলিশের মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল

SHARE:

রাজ্য পুলিশের মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল

সাশ্রয় নিউজ ★ দুবরাজপুর : তৃণমূল কংগ্রেস নেতা শিব ঠাকুরকে খুনের চেষ্টা করার অভিযোগে রাজ্য পুলিশের মামলায় জামিন অনুব্রত মণ্ডল-এর। মঙলবার দুবরাজপুর আদালত দু-হাজার টাকার বণ্ডে অনুব্রত মণ্ডল-এর জামিন মঞ্জুর করেছে। এর আগে আদালত তাঁকে দুবরাজপুর থানায় সাত দিনের পুলিশি হেফাজতে পাঠায়। সাত দিন শেষ হতেই আজ তাঁকে আলাদতে তোলা হয়। অন্যদিকে দুবরাজপুর থানার পুলিশ, পুনরায় সাতদিনের পুলিশী হেফাজত চান অনুব্রতর। কিন্তু অনুব্রতর আইনজীবী, তাঁর মক্কেলের জামিনের আবেদন করেন আদালতের কাছে। আদালত সেই আবেদনে সাড়া দিয়ে, ২০০০টাকা বণ্ডে জামিন মঞ্জুর করেছে এবং আদালতের কাছে পুলিশ যে সাত দিনের হেফাজত চেয়েছিল, ওই আবেদন খারিজ করে দেন বিচারপতি। উল্লেখ্য, গরুপাচার মামলায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি আসানসোল সংশোধনাগারে বন্দী ছিলেন। এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছিল। এখন রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন, এখন অনুব্রত মণ্ডলকে কোথায় নিয়ে যাওয়া হবে?

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন