BJP : আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদে ব্লক ডেপুটেশনের নেতৃত্ব রাহুল সিনহা
সাশ্রয় নিউজ ★ বহরমপুর : যাঁদের ঘর পাওয়ার কথা তাঁরা ঘর পাচ্ছে না। কিন্তু যাঁরা পাকা বাড়ির মালিক তাঁদের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায়। তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই এই অভিযোগ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করে। কোথাও পথ অবরোধ। বিডিও অফিস ঘেরাও করেন বিরোধী দলগুলি ও ঘরের দাবিতে যোগ্য দাবিদাররা।
আজ মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা বিজেপির নেতৃত্বে বহরমপুর বিডিও অফিসে ডেপুটেশন দেয় মুর্শিদাবাদ জেলা বিজেপি। এই ডেপুটেশনে নেতৃত্ব দেন বিজেপির সর্বভারতীয় নেতা রাহুল সিনহা সহ জেলা নেতৃত্ব।




