Tmc : বিজেপিকে চাঁচাছোলাভাবে আক্রমণ চন্দ্রিমা ভট্টাচার্য-এর 

SHARE:

Tmc : বিজেপিকে চাঁচাছোলাভাবে আক্রমণ চন্দ্রিমা ভট্টাচার্য-এর 

সাশ্রয় নিউজ ★ ক্রান্তি : মহিলা তৃণমূল কংগ্রেসের সমাবেশে যোগ দিয়ে বিভিন্ন বিষয়ে  বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী ও রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি কেন্দ্রীয় সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘কেন্দ্রে একটা স্বৈরাচারী সরকার চলছে। ওরা ধর্ম এবং জাতপাতের ভিত্তিতে ভেদাভেদ তৈরি করে বাংলা ভাগ করার এক ঘৃণ্য রাজনীতি করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবায়িত হবে না।’ চন্দ্রিমা আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সহ্য না পেরেই বিজেপি নেতারা আবোল তাবোল বকছেন। পঞ্চায়েত নির্বাচনে গ্রাম বাংলার মানুষ তার সমুচিত জবাব দেবেন। তাঁর আরও বক্তব্য,’বিজেপি মহিলাদের সম্মান করতে জানে না বলেই মুখ্যমন্ত্রী এই রাজ্যের মহিলাদের জন্য যেসব প্রকল্প চালু করেছেন তার গুরুত্ব না বুঝেই বিজেপি নেতারা ভুলভাল বকছেন আর লুচির মত ফুলছেন। এদিন বক্তৃতা করেন,  উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল সভানেত্রী নূরজাহান বেগম, জেলা সভাপতি মহুয়া গোপ প্রমুখ। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment