Lalu Prasad Yadav and Rahini Achariya : লালুকে কিডনি দিলেন কন্যা রোহিণী

SHARE:

লালুকে কিডনি দিলেন কন্যা রোহিণী 

সাশ্রয় নিউজ ★ পাটনা ও নতুন দিল্লি : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী লালুপ্রসাদ যাদব ও তাঁর কন্যা সুস্থ্য আছেন বলে একটি ট্যুইট করেছেন। উল্লেখ্য, ৫ ডিসেম্বর, সোমবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের জন্যে অস্ত্রোপচার হয়েছে লালুপ্রসাদ যাদবের। বাবাকে কিডনি দিয়ে নতুন জীবন দিলেন লালু কন্যা রোহিণী। আগেই সংবাদমাধ্যমে চাওড় হয়েছিল, কন্যা রোহিণী আচার্য লালুকে কিডনি দেবেন। এই কিডনি প্রতিস্থাপন সম্পর্কে অপারেশন আগে রোহিনী বলেছিলেন, ‘একটি ক্ষুদ্র মাংস পিণ্ড মাত্র। বাবাকে তা দিতে চাই। অপারেশন সফল হয়েছে বলে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের পরিবার সুত্রে জানানো হয়। দু’জনেই সুস্থ্য আছেন বলে উল্লেখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment