ঘুর্ণিঝড় মনদৌস-এর সম্ভাবণার আভাস হাওয়া অফিসের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ‘মনদৌস’ নামে একটি ঘুর্ণি ঝড়ের সৃষ্টি হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। এই ঝড়ের জন্য অগ্রীম সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের বন্দর এলাকাগুলিতে, যেমন মোংলা, চট্টগ্রাম, পায়রা প্রভৃতি সমুদ্র বন্দরগুলিতে সতর্কতা জারি করা হয়েছে বলে খবর। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। নৌকা, ট্রলার মাঝসমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। তবে আবহাওয়া দপ্তরের খবর, বাংলাদেশে ঝড়ের তেমন প্রভাব পড়ার সম্ভাবনা নেই। ঝড়টির গতিবেগ থাকতে পারে, অন্তত ঘন্টায় ৮৫ কিলোমিটার। আবহাওয়া দপ্তরের খবর, শনিবার বৃষ্টি বাড়বে। শনিবার শ্রীহরিকোটা ও পুদুচেরিতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে ঝড়ের তেমন প্রভাব না পড়লেও ভারতের অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি উপকূলবর্তী এলাকায় প্রভাব পড়তে পারে। তেমনি ভারি বৃষ্টিপাত হবে বলে উল্লেখ।



