Amra Bangali : কান্দী মহকুমা শাসককের কাছে  আমরা বাঙালি-এর সাত দফা দাবিতে ডেপুটেশন

SHARE:

কান্দী মহকুমা শাসককের কাছে  আমরা বাঙালি-এর সাত দফা দাবিতে ডেপুটেশন 

সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই তৎপর হয়ে উঠছে রাজনৈতিক দলগুলি। প্রত্যেকটি দলই দলীয় কর্মসূচি নিয়ে আরও সামনের দিকে এগিয়ে আসছেন, মানুষের সামনে যাচ্ছেন। 

আরও দেখতে ক্লিক করুন : https://youtu.be/qCcNs5AqYGE

৩০ অক্টোবর, ২০২২, বুধবার ‘আমরা বাঙালি’ নামে একটি রাজনৈতিক দল কান্দী মহাকুমা শাসকের কাছে সাত দফা দাবিতে একটি ডেপুটেশন দেন। উল্লেখ্য, ৫ সদস্যের প্রতিনিধি দল কান্দী এস ডি ও-এর কাছে স্মারকলিপি নিয়ে উপস্থিত হন। ওই স্মারকলিপিতে উল্লেখ, ‘এই দেশের প্রতিটি জনগোষ্ঠীর মাতৃভাষাকে গুরুত্ব দিলেই সমগ্র দেশের সার্বিক মেধা শক্তির বিকাশ ও সর্বাত্মক উন্নয়ন সম্ভব। সেই কারণেই সংবিধানের অষ্টম তপশীলে ২২ টি মূল ভাষাকে সমান গুরুত্ব ও অধিকার প্রদান করা হয়েছে। কোনও নির্দিষ্ট ভাষাকে বিশেষ গ্রুরুত্ব দিলে অন্যান্য ভাষার ও জনগোষ্ঠীর প্রতি অবিচার করা হয়। এর ফলে সমগ্র দেশের মেধা শক্তির বিকাশ ও সার্বিক ব্যহত হতে বাধ্য। শুধু তাই নয়, এই ধরনের কোনও প্রচেষ্টা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। এর পরিণামে দেশের মধ্যে ভাষাগত বৈষম্য প্রশ্রয় পাবে ও বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে স্বাভাবিক ভারসাম্য বিঘ্নিত হবে।’ 

দলটির সমর্থকরা কান্দী বাসস্ট্যাণ্ড থেকে মহাকুমা শাসকের কার্যালয় পর্যন্ত মিছিল করেন। এবং মহাকুমা শাসককে ডেপুটেশন দিয়ে কান্দী বাসস্ট্যাণ্ডে একটি পথসভা করেন। পথ সভায় বক্তৃতা করেন : দলটির জেলা সহ সচিব নিতাই চন্দ্র মণ্ডল, জেলা সদস্য শ্রী দুলাল চন্দ্র ঘোষ, আমরা বাঙালি-এর কেন্দ্রীয় সমতট সাংগঠনিক সচিব শ্রী অরূপ মজুমদার, জেলা সদস্য শ্রী সুবীর মণ্ডল, ভরতপুর ব্লকের সচিব বদন ঘোষ, আমরা বাঙালি-এর জেলা সচিব ডাঃ স্বপন কুমার মণ্ডল প্রমুখ।

 

এদিন পথ সভায় সভাপতিত্ব করেন শ্রী সাক্ষী ঘোষ। 

বিশেষভাবে উল্লেখ্য, সাধারণ মানুষের অন্ন, বস্ত্র, খাদ্য, স্বাস্থ্য, বাসস্থানের সুষ্ঠু কাঠামোর দাবি বক্তাদের বক্তৃতায় উঠে আসে। তেমনি তাঁরা  বলেন, ‘বাংলাভাগের যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তকে ব্যর্থ কর‍তে হবে।’

    ইতিমধ্যে ‘আমরা বাঙালি’ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার জেলাশাসকের কাছে একই দাবিতে

ডেপুটেশন দিয়েছে বলে জানান দলটির জেলা সচিব ডাঃ স্বপন কুমার মণ্ডল। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment