Crime : জোড়া কিশোর নৃশংস খুনের ঘটনায়  এক পরিবারের পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড

SHARE:

জোড়া কিশোর নৃশংস খুনের ঘটনায়  এক পরিবারের পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড 

 

সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : একটি বিলে মাছ ধরাকে ঘিরেই ঘটনার সূত্রপাত বলে পুলিশ সূত্রে খবর,  সাল ২০২০। সে বছর বৃষ্টিতে জল টলমল বিল। পাশেই শেরফুলের একটি পুকুর। বৃষ্টির প্রকোপে ভেসে যায় তাঁর পুকুর। পুকুরের জল গিয়ে মেশে বিলে। কাঁঠালিয়া দক্ষিণপাড়ার মাসতুতো ভাইকে নিয়ে মানজারুল ইসলাম (১৬) ওই বিলে মাছ ধরতে যায় ২৮ আগস্ট, ২০২০। দুপুরবেলা। সন্ধে হয়ে যায়, ঘরে ফেরে না ওরা। পরিবারের লোকজন খোঁজ শুরু করে দুই কিশোরের। পুলিশ সূত্রে আরও খবর, শেরফুলের পরিবারের লোকজনের সঙ্গে মাছধরা ঘিরে ঝামেলা হয় দুই মাসতুতো ভাইয়ের। দুই ভাইয়ের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে, বিলেই পুঁতে দেয়। ৩০ আগস্ট, ২০২০ মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার পুলিশ দুই ভাইয়ের দেহ থেকে মাথা ছিন্ন দেহ উদ্ধার করে। সন্দেহভাজন শেরফুল শেখ ও তাঁর পরিবারের ৬ জনকে আটক করে পুলিশ। অতঃপর ধৃতদের বিরুদ্ধে মামলা করে মৃত দুই কিশোরের পরিবার। 

সাল ২০২২। বিগত দুই বছর ধৃতদের বিরুদ্ধে মামলা চলছিল। এই মামলার মুর্শিদাবাদ জেলার বহরমপুরে জেলা দায়রা আদালত এক পরিবারের পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন, অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অর্পণ কুমার চট্টোপাধ্যায়। নৃশংস ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড হয় শেরফুল শেখ, তাঁর তিন ছেলে ও শেরফুলের ভাইপোর। কিন্তু এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় প্রমাণাভাবে আদালত শেরফুলের চাচাকে বেকসুর খালাসের রায় দেন বিচারক। কিন্তু ওই ঘটনায় মৃত দুই কিশোরের পরিবারে আইনজীবী স্পষ্ট জানান, ‘নৃশংস খুনের ঘটনা ঘটিয়েছিল। যে খালাস পেয়েছে, তার বিরুদ্ধে আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হব।’ অপর দিকে সরকারি আইনজীবীর বক্তব্য, ‘গ্রেফতারের পর থেকে তারা জালবন্দী ছিল। এই জোড়া খুনের ঘটনার দু’বছরের মধ্যে অপরাধীরা শাস্তি পেল।’ 

মাঝে প্রায় দুটি বছর কেটে গিয়েছে। জোড়া খুনের ঘটনায় দোষীদের যাবজ্জীবন শাস্তি ঘোষণা করেছে আদালত। আদালতের এই রায়, কাঁঠালিয়া দক্ষিণপাড়া গ্রামে কিছুটা স্বস্তির নিঃশ্বাস। আর ২০২০ সালের সেই নৃশংস হত্যাকাণ্ডের স্মৃতি আবার জেগে উঠল। 

ছবি: প্রতীকী

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment