Earthquake : ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে বলি ৫৬ জন, আহত অন্তত ৭০০

SHARE:

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে বলি ৫৬ জন আহত অন্তত ৭০০ 

সাশ্রয় নিউজ ★ জাকার্তা : একটি সামান্য কয়েক সেকেণ্ডের কম্পন। ঠিক তখনই বাড়ি ও কর্মক্ষেত্রগুলি থেকে দ্রুত বেরুনোর হুড়োহুড়ি। আতঙ্ক চোখে মুখে। কোথাও আর্তনাদ। কেউ ডাকছেন ঈশ্বরকে। কেউ খোঁজ নিচ্ছেন প্রিয়জনদের! সকলে নিরাপদে তো? 

ইন্দোনেশিয়ায় আজ ভুমিকম্পে এমনই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর।

মাত্র কয়েক সেকেণ্ডের মধ্যে দেশটিকে নাড়িয়ে দিয়ে যায় ভূমিকম্প। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভূমিকম্পে অকালে প্রাণ হারিয়েছেন ৫৬ জন, আহতের সংখ্যা ৭০০ জনেরও বেশি।

রাজধানী শহর জাকার্তায় রিখটার স্কেলে কম্পনের মাত্রা পাওয়া যায় ৫.৬। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে আরও খবর, ইন্দোনেশিয়ায় আজকের ভূমিকম্পের উৎসস্থল পশ্চিম জাভার সিয়ানজুরে।

এই ঘটনায় প্রাণহানির পাশাপাশি দেশটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। 

 

মুহূর্তের মধ্যে জনজীবনে ব্যাপকভাবে চাঞ্চল্য সৃষ্টি হয় বলে বিশেষভাবে উল্লেখ। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন