Footballer Babu Manny Passes Away : ফুটবলার বাবু মানি প্রয়াত

SHARE:

ফুটবলার বাবু মানি প্রয়াত 

সাশ্রয় নিউজ ★ কলকাতা :  ফুটবলার বাবু মানি প্রয়াত হয়েছেন। গত তিনি রবিবার ৫৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন লিভারের সমস্যায় ভুগছিলেন। 

ফুটবলার বাবু মানি আট ও নয়ের দশকে ১০ বছর কলকাতার প্রধান তিনটি দলে খেলেছেন । বাংলা হয়ে সন্তোষ ট্রফি খেলেছেন। বেঙ্গালুরুতে জন্ম তাঁর। ১৯৮৩ সাল থেকে খেলার সূত্র ধরেই বাঙলার বাসিন্দা ছিলেন ওই ফুটবলার। মোহামেডান স্পোর্টিং, মোহনবাগানের হয়ে খেলেছেন। ১৯৮৪ সালে ইডেনে মোহনবাগানের হয়ে খেলেন। ইডেনে মোহনবাগান  ইস্টবেঙ্গলের ম্যাচে মোহনবাগানের হয়ে গোল করেন তিনি। তিনি বাংলার বিভিন্ন ক্লাবে তাবড় তাবড় ফুটবলারদের সঙ্গে খেলেছেন। ১৯৯৪ সালে মোহনবাগানের হয়ে খেলতে খেলতেই ফুটবল থেকে অবসর নেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ময়দান ও ক্রীড়াপ্রেমীরা। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন