Netaji Subhash Chandra Bose : নেতাজির পরিবার ও অনুরাগীরা হাইকোর্টের দ্বারস্থ

SHARE:

নেতাজির পরিবার ও অনুরাগীরা হাইকোর্টের দ্বারস্থ 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে একটি জনস্বার্থ মামলা। মামলাটি দায়ের করেছেন নেতাজির পরিবার ও নেতাজি অনুরাগীরা।  আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভবনা। মামলাটি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সরকার-এর ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা। 

নেতাজির পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মামলায় উল্লেখ, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে মিথ্যে তথ্য দিয়ে ইতিহাস বিকৃত করা হচ্ছে। বিকৃত তথ্য দিয়ে তৈরি হচ্ছে সিনেমা। প্রকাশিত হচ্ছে বই। যারা একাজ করছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলাটি হয়েছে। নেতাজি সুভাষ চন্দ্র বসু-এর পরিবারের পক্ষে মামলাকারী চন্দ্র বসু জানান, ‘জাতীয় আন্তর্জাতিক স্তরেও নেতাজির অন্তর্ধানের রহস্য নিয়ে তদন্ত হয়েছে। কেন্দ্রীয় সরকার কিছু তথ্যও সামনে এনেছে। নেতাজিকে সম্মান জানাতেও সরকারের তরফে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ।’

তাঁর অভিযোগ, ‘নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে কিছু প্রতারক আজগুবি লিখিত গল্প ও সিনেমা প্রকাশ করেছে। ব্যবসার জন্য নেতাজিকে ব্যবহার করে, অন্তর্ধান রহস্য বিতর্ক তৈরি করে, নিজেদের স্বার্থে তারা মানুষকে বিভ্রান্ত করছে। চন্দ্র বসুর দাবি, ‘এটা বন্ধ করার জন্য কোনও ব্যবস্থা নেয়নি।’ 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন