West Bengal Panchayet Election : নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলির ভেতর উত্তাপ বাড়ছে

SHARE:

নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলির ভেতর উত্তাপ বাড়ছে

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘিরে তোলপাড় রাজ্যরাজনীতি। কার দোষ কার ঘাড়ে চাপে এই নিয়েই চায়ের দোকান থেকে অফিস ক্লাব ঘর এমনকি জমির কৃষিকাজ করতে যাওয়া শ্রমিকদের মধ্যেও চলছে তরজা। কে ভালো কে খারাপ! এই প্রশ্নে বন্ধুত্ব ও নষ্ট হয়ে যাচ্ছে ঘনিষ্টদের। আবার কেউ কেউ বলছেন ওরা তলে তলে সব ঠিক আমাদের মনে হিংসা ঢুকিয়ে বিবাদ লাগাচ্ছেন। আর মিডিয়াকে মাধ্যম করে খুব সহজেই পৌঁছে যাচ্ছে হেঁসেল ঘরে রাজ্য তথা ভারতীয় রাজনীতি। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থীদের মনে একটু হলেও ভয়ের দানা তৈরি হয়েছে বলে ধারণা ওয়াকিবহাল মহলের। পঞ্চায়েত নির্বাচনের পূর্বে টেট পরীক্ষা বর্তমান রাজ্য সরকারের একটি ঝলক বলেই মনে করছেন এই সময়ের তরুণ প্রজন্ম। টেট উত্তীর্ণদের দীর্ঘদিনের দাবি এবং আন্দোলন। অক্টোবরের আন্দোলনের ঘটনা। ডি-গ্রুপের আন্দোলনের ঘটনা, সরকারি চাকরীজীবীদের ডিএ-এর ঘটনা, সিভিক পুলিশ ভলানটিয়ারদের অত্যাধিক খাটুনি অথচ বেতন বৃদ্ধি না হওয়া। চাকুরী পাইয়ে দেওয়ার নামে অযাচিত অর্থ তোলা। অযোগ্য প্রার্থীদের বিপুল পরিমানে অর্থের পরিবর্তে চাকুরী প্রদান। একাধিক সরকারী প্রকল্পের অর্থ তছরূপের ঘটনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর টাটা ন্যানো নিয়ে ভুল মন্তব্য … তৃণমূল কংগ্রেসকে পিছিয়ে দিয়েছে অনেকখানি বলে দাবি আমজনতার। উল্টো দিকে বিরোধী দল বিজেপির হিন্দুত্ববাদে এই রাজ্যে একটা সংখ্যার মানুষের মনে কিন্তুর প্রশ্ন খাঁড়া করেছে। অনেককেই বলতে শোনা গেছে যে ধর্ম নিয়ে কখনও রাজনীতি হয় না। যা বিজেপি করছে।  তবে বামফ্রন্টের ইতিবাচক ভূমিকা আলোচনার মাধ্যম হয়ে উঠছে সব মহলেই।  আরও বেশ কিছু দল মাথা চাড়া দিয়ে উঠেছে তার মধ্যে আম আদমি পার্টি ও আমরা বাঙালী দল। এছাড়াও জাতীয় কংগ্রেস, সিপিআই (এম) প্রমুখ। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন