Katwa : কোটোয়া স্টেশন সংলগ্ন পুকুরে মৃতদেহ উদ্ধার

SHARE:

কোটোয়া স্টেশন সংলগ্ন পুকুরে মৃতদেহ উদ্ধার

সাশ্রয় নিউজ ★ কাটোয়া : কাটোয়া রেলওয়ে স্টেশনের কাছে একটি অজ্ঞাত পরিচয় মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রেলের ওই পুকুরে মৃতদেহ ভাসতে দেখলে স্থানীয় মানুষজন থানার খবর দেন। ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে।  পোস্টমর্টেমের জন্য কাটোয়া মহাকুমা হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশসূত্রে  খবর। পুলিশসূত্রে আরও খবর, দেহটিতে পচন ধরেছে। শনাক্ত করা যাচ্ছে না। আসেপাশের থানায় শনাক্তকরণ করার জন্য ছবি পাঠানো হয়েছে। এলাকার মানুষেরা দেহটি শনাক্ত করতে পারেননি। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন