তেলের ট্যাঙ্কারে গরু
সাশ্রয় নিউজ ★ জামসেদপুর : গোপনসূত্রে খবর পায় পুলিশ। তারপর রাস্তায় চেকপোস্ট বসায়। রাস্তা দিয়ে একটি ট্যাঙ্কার যায়। পুলিশ আটকায় ট্যাঙ্কারটিকে। প্রথমে পুলিশ দেখে পালাতে যায় ট্যাঙ্কারের চালক, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ করে পুলিশ ধরে ফেলে তাঁকে। পুলিশ ওই ট্যাঙ্কারে তল্লাশি নিতে গিয়ে চমকে যায়, তেলের ট্যাঙ্কার থেকে মোট একুশটি গরু উদ্ধার করে। তার ভেতর দুটি মৃত। পুলিশসূত্রে খবর, গরুগুলি ওড়িশা হয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে পাচারের ছক ছিল পাচারকারীদের। উল্লেখ্য, রামপুরহাট ও সিউড়ি থানার পুলিশ বিগত কিছু দিনে বেশ কিছু গবাদিপশু উদ্ধার করেছে।




