এবার বন্ধ হয়ে যাবে দুয়ারে রেশন?
সাশ্রয় নিউজ : দুয়ারে রেশন প্রকল্প অবৈধ বলে জানালো হাইকোর্ট। গত বছর এই প্রকল্প নিয়ে হাইকোর্টে একটি মামলা হয়। আজ এই মামলার রায় দেন বিচারপতি অনিরুদ্ধ বসু ও চিত্তরঞ্জন সাউয়ের ডিভিশন বেঞ্চ। এর আগে এই বিষয়ে করা একটি মামলা হলে বিচারপতি অমৃতা সিনহা তা খারিজ করে দিয়েছিলেন। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করেন মামলাকারী রেশন ডিলাররা। তাঁরা হাইকোর্টকে বলেছিলেন, বাড়িতে গিয়ে রেশন পৌঁছে দেওয়া সম্ভব না। রেশন ডিলাররা হাইকোর্টকে জানিয়েছিলেন, এটা জাতীয় খাদ্য সুরক্ষা ২০১৩ আইনের পরিপন্থী। পুনরায় আজ বিচারপতি বসু ও বিচারপতি সাউয়ের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, দুয়ারে রেশন বেআইন। আইনের চোখে এই প্রকল্পের কোনও গ্রহণ যোগ্যতা নেই।
একাংশের আমজনতার প্রশ্ন, আহলে এবার কী বন্ধ হয়ে যাবে দুয়ারে রেশন?




