Abortion : স্বামীর অনুমতি প্রয়োজন নেই গর্ভপাত করাতে, নির্দেশ হাই কোর্টের 

SHARE:

স্বামীর অনুমতি প্রয়োজন নেই গর্ভপাত করাতে, নির্দেশ হাই কোর্টের 

সাশ্রয় নিউজ : ঘটনাটি সিনেমার গল্পের মতো মতে হতে পারে, কিন্তু বাস্তবের এমন ঘটবে কে জানতেন! ২১ বছরের একজন তরুণী। এক ব্যক্তির হাত ধরে বাড়ি ছাড়েন। দু’জন বিয়ে করেন কিছুদিন পরে। তাঁদের সম্পর্ক মোড় নেয় অন্যদিকে। দুরত্ব বাড়তে থাকে দুজনের ভেতর। ততদিনের ভেতর অন্তঃস্বত্ত্বা হন তিনি। স্বামী ও স্বামীর পরিবারের লোকজন তাঁর ওপর অত্যাচার চালায় বলে অভিযোগ তরুণীর। শুধু তাই না, স্বামী তাঁর পেটের সন্তানকে পিতৃত্ব নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেন। এবং সন্তানটিকে স্পষ্টত পিতৃত্বের পরিচয় দিতে অস্বীকার করেন। অকথ্য অত্যাচার চলত ওঁর ওপর। অত্যাচার করত স্বামী ও স্বামীর পরিবারের লোকজন। অত্যাচার সহ্য করতে না পেরে মেয়েটি বাবার বাড়িতে ফিরে আসেন। বাবার বাড়ি ফিরে এসেই গর্ভপাত করানোর সিদ্ধান্ত নেন। হাসপাতাল গর্ভপাত করাতে অস্বীকার করে। হাসপাতাল জানায়, এক তরফা কোনও বিবাহিত মহিলা গর্ভপাত করানোর সিদ্ধান্ত নিতে পারেন না। তরুণীর কাছে হাসপাতাল ডিভোর্স কপি দেখতে চায়। সেই মুহূর্তেই তরুণী গর্ভপাতের অনুমতি চেয়ে হাই কোর্টে যান। বিচারপতি ভি. জি. অরুণ এই তরুণীর আবেদনের ভিত্তিরে বিরল রায় ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘স্বামী ও স্ত্রীর মধ্যে সমীকরণ বদলে গিয়েছে। স্বামী আর তাঁর সঙ্গে থাকতে চান না। এখন মহিলা গর্ভপাতের সিদ্ধান্ত নিতেই পারেন। এক্ষেত্রে মহিলার স্বামীর অনুমতি লাগবে না।’ 

ওই ২১ বছরের তরুণীর গর্ভপাত চেয়ে করা আবেদনের ভিত্তিতে কেরল হাইকোর্ট এই রায় ঘোষণা করেন। জাস্টিস ভি. জি. অরুণ রায় ঘোষণার সময় বলেন, ‘গর্ভপাতের জন্য মহিলাকে স্বামীর অনুমতি নিতে হবে, আইনের কোথাও বলা নেই। তিনি কোট্টায়ম বা যে কোনও জায়গায় গর্ভপাত করাতে পারবেন।’
কেরল হাইকোর্ট-এর এই রায়, এখন চর্চার বিষয় হয়ে উঠেছে, আমজনতার।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন