PM Modi : শেষকৃত্যে নরেন্দ্র মোদী

SHARE:

শেষকৃত্যে নরেন্দ্র মোদী 

সাশ্রয় নিউজ : জাপান গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে-এর শেষকৃত্য অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী। এই উদ্দেশ্যেই তাঁর জাপান যাত্রা।

আজ মঙ্গলবার জাপানের টোকিওতে পৌঁছে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী।  বলেন, ‘… আমি শেষবার যখন জাপান এসেছিলাম, আব-এর সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছিল। কখনও ভাবিনি আমি দেশে ফেরার পর এমন খবর আমাকে শুনতে হবে ‘।
জাপানে গিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ওই দেশের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিসিদার মধ্যে একটি বৈঠক হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রী ওই দেশের বর্তমান প্রধানমন্ত্রী (তৎকালীন আব সরকারের বিদেশমন্ত্রী)-এর ভুয়সী প্রশংসা করেন। তিনি বলেন, জাপান ও ভারতের বন্ধুতও আন্তর্জাতিক স্তরে বিশেষ প্রভাব ফেলেছে। ভারতের নাগরিকরা আবকে মনে রেখেছে। ভারত তাঁকে বারবার মনে করবে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন