সীমান্তে বিএসএফ-এর গুলিতে পাণ গেল চোরাচালানকারীর
সাশ্রয় নিউজ: ভারত বাংলাদেশ সীমান্তে বি এস এফ-এর গুলিয়ে প্রাণ হারিয়েছে একজন চোরাচালানকারী। খবরে প্রকাশ, বি এস এফ জওয়ানরা যখন সীমান্তে নজরদারি চালানোর সময় চোরাচালানকারীরা বিএসএফ-এর ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। বিপদ বুঝে, একজন বিএসএফ জওয়ান আত্মরক্ষার্থে তাঁর নিরাপত্তার জন্য থাকা বন্দুক থেকে গুলি চালান। ওই বিএসএফ জওয়ানের গুলিতে প্রাণ হারিয়েছেন চোরাচালানকারী। বিএসএফ সুত্রে জানানো হয়েছে, মৃতদেহ উদ্ধার করে, পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত রবিবার, ভারত বাংলাদেশ সীমান্তে।



