তাহলে গুড়িয়ে ফেলা হল কেন ওই রিসর্ট?
সাশ্রয় নিউজ : উত্তরাখণ্ডে হৃষিকেশে তরুণীর মৃত্য ঘিরে রহস্য ঘনিভূত হচ্ছে। পাওড়ি গারওয়াল জেলার অঙ্কিতা ভাণ্ডারি নামে ওই তরুণীর হত্যার প্রতিবাদে সাধারণ মানুষ হৃষিকেশ বদ্রীনাথ জাতীয় সড়ক অবরোধ করে। একটি বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে কয়েকটি রাজনৈতিক দল বিক্ষোভ প্রদর্শন করে। ইতিমধ্যে অঙ্কিতা ভাণ্ডারি হত্যাকাণ্ড নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তেমনি দেশজুড়ে আওয়াজ উঠেছে অপরাধীদের যোগ্য শাস্তির।
উল্লেখ্য যে, অঙ্কিতা ভাণ্ডারির পোস্টমর্টেম রিপোর্টে পাওয়া গিয়েছে, রিপোর্টে উল্লেখ তাঁর মৃত্যু হয়েছে জলে ডুবে। অঙ্কিতার পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, যদি জলে ডুবে অঙ্কিতার মৃত্যু হয়, তাহলে দ্রুততার সঙ্গে রিসর্টটি ধ্বংস করে গুড়িয়ে দেওয়া হল কেন? তাঁরা সাফ জানিয়ে দেন, সদুত্তর না পেলে আমরা অঙ্কিতার শেষকৃত্য করব না।




