মহালয়ার রাত্রি বৃষ্টিমুখর, জানালো হাওয়া অফিস

SHARE:

মহালয়ার রাত্রি বৃষ্টিমুখর, জানালো হাওয়া অফিস

 

সাশ্রয় নিউজ, কলকাতা : এবার দুর্গাপুজো বাঙালীর ঘরে বৃষ্টি মুখর। শনিবার বিকেল থেকে রবিবার রাত্রি পর্যন্ত কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎসহ হাল্কা বৃষ্টির সম্ভবনা বলে জানালো, কলকাতা আলিপুর আবহাওয়া দফতর। পুজোর মুখেই এমন ঘটনার জের পড়তে পারে ব্যবসায়ীদের মুখে। তাতে আনন্দে তথৈবচ মহালয়ার রাত। বাঙালিয়ানায় বৃষ্টি হয়ে উঠল আনন্দের শত্রু।
জানা যায়, হলকা বৃষ্টির সঙ্গে আদ্রতা থাকবে, ফলে ভ্যাপসা গরমের সম্ভবনার আশঙ্কা করছে হাওয়া অফিস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি থেকে সর্বনিম্ন 27-28 ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে জানা গিয়েছে। হাওয়া অফিসের এই খবর প্রকাশ হতেই ছোট বড়ো সব রকমের ব্যবসায়ীরা কপালে হাত রেখেছেন। এসময় এমন হবে কে জানত!

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন