চিলা হ্রদে অঙ্কিতা ভাণ্ডারি নামে এক তরুণীর মৃতদেহ উদ্ধার

SHARE:

চিলা হ্রদে অঙ্কিতা ভাণ্ডারি নামে এক তরুণীর মৃতদেহ উদ্ধার

সাশ্রয় নিউজ : উত্তরাখণ্ডে চিলা হ্রদে এক তরুণীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যায়, একটি একটি রিসর্টে কাজ করত অঙ্কিতা ভাণ্ডারি নামে বছর ১৯-এর তরুণী। উল্লেখ্য, মৃতদেহ উদ্ধার হওয়ার পরে দেহটি যে অঙ্কিতারই তা অঙ্কিতার বাবা ও ভাই শনাক্ত করেছেন বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।
অঙ্কিতা যে রিসর্টটিতে কাজ করতেন, সেই রিসর্ট একজন প্রভাবশালী ব্যক্তির। নাম বিনোদ আর্য। মূল অভিযুক্ত পুলকিত আর্য। একটি সংবাদ সংস্থার খবর অনুযায়ী জানা গিয়েছে, অঙ্কিতা ভাণ্ডারির দেহ হৃষিকেশের চিলা খাল থেকে উদ্ধার হওয়ার পরে, রিসর্টটিতে অগ্নিসংযোগ করেন স্থানীয়রা। এক পুলিশ আধিকাকের বক্তব্য, তদন্তের সুবিধার্থে একটি বিশেষ তদন্ত কমিটি গড়েছে পুলিশ। অভিযুক্ত পুলকিত সহ আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরিয়ান ও রিসর্টের ম্যানেজার স্বীকার করেছেন, একটি ঝগড়ার পর অঙ্কিতাকে একটি খালের দিকে ধাক্কা দিয়েছিল।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন