Krishnam Raju : চাচার মৃত্যুতে শোকস্তব্ধ প্রভাস

SHARE:

প্রয়াত অভিনেতা কৃষ্ণম রাজু, চাচার মৃত্যুতে শোকস্তব্ধ প্রভাস

সাশ্রয় নিউজ : প্রয়াত হয়েছেন প্রবীণ দক্ষিণী অভিনেতা কৃষ্ণম রাজু। গত ১১ সেপ্টেম্বর, ২০২২ ভোরবেলা এই অভিনেতা অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। রাজু করোরারি হার্ট ডিজিজ, ডায়াবেটিস প্রভৃতি নানান অসুখে ভুগছিলেন। ২০২১ সালে পেরিফুলার ভাস্কুলারের জন্যে তাঁর পায়ে একটি অস্ত্রোপচারও হয়েছিল। এছাড়াও ফুসফুসের সমস্যা, কিডনির সমস্যা, ক্রনিক ব্রঙ্কাইটিসের মতন নানান রোগে আক্রান্ত ছিলেন।
৫ আগস্ট, এই প্রবীন অভিনেতাকে করোনা পরবর্তী সমস্যার জন্যে হাসপাতালে ভর্তি হন। নিউমোনিয়াতে আক্রান্ত হন। এই সময়েই ওঁর হৃদযন্ত্রে নানান সমস্যা বাড়তে থাকে। কর্মহীন হয়ে পড়ে কিডনি। রাজুকে হৃদরোগ বিশেষজ্ঞ, কার্ডিও-ভাস্কুলার, নেফ্রলজিস্টদের একটি টিম সর্বক্ষণ পর্যবেক্ষণ করছিলেন। গত ১১ সেপ্টেম্বর, ২০২২ কাকভোরে (৩:১৭ তে) চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে এই দক্ষিণী জনপ্রিয় অভিনেতা অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেন।

দক্ষিণী সুপারস্টার প্রভাস তাঁর কাকাকে স্মরণ করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সহ-অভিনেতাদের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখতেন রাজু, কতটা ভালবাসা ছিল অন্য অভিনেতাদের সঙ্গে, এবং তাঁর এমন সহজ বন্ধুবাৎসল্যের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন প্রভাস, ভিডিওটিতে তেমনি জানিয়েছেন। বাহুবলি সুপারস্টারের পোস্টে শোক জানিয়েছেন তামাম ভক্তকূল।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন