Ayesha Khan Engagement | Dhurandhar Actress Ayesha Khan : অনামিকায় হিরের আংটি, পাশে রহস্যময় পুরুষ! গোপনে কি বাগ্‌দান সেরে ফেললেন ‘ধুরন্ধর’ -এর আয়েশা খান?

SHARE:

প্রিয়াঙ্কা চতুর্বেদী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : আয়েশা খানকে (Ayesha Khan) ঘিরে নতুন করে শুরু হয়েছে ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা। ‘ধুরন্ধর’ (Dhurandhar) ছবির ‘শরারত’ গানে নজর কেড়ে রাতারাতি আলোচনায় উঠে আসা অভিনেত্রীর সাম্প্রতিক কয়েকটি ছবি ঘিরেই তৈরি হয়েছে এই কৌতূহল। অনামিকায় হিরের আংটি, সঙ্গে এক রহস্যময় পুরুষ, সমাজমাধ্যমে ছবি প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের প্রশ্ন, তবে কি গোপনে বাগ্‌দান সেরে ফেলেছেন আয়েশা? অভিনেত্রী নিজে এখনও এ বিষয়ে সরাসরি কিছু জানাননি। ফলে তাঁর ব্যক্তিগত জীবনের নতুন এই পর্ব নিয়ে জল্পনা আরও ঘনীভূত হয়েছে। সম্প্রতি আয়েশা সমাজমাধ্যমে কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন। ছবিগুলিতে তাঁর সঙ্গে দেখা গিয়েছে একজন পুরুষকে। যদিও সেই ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী। ছবির আবহে ঘনিষ্ঠতার ইঙ্গিত থাকলেও সম্পর্কের বিষয়ে কোনও সরাসরি ঘোষণা করেননি তিনি। কিন্তু অনামিকায় থাকা হিরের আংটিই অনুরাগীদের নজর কেড়েছে সবচেয়ে বেশি। সাধারণত বাগ্‌দানের সঙ্গে হিরের আংটির সম্পর্ক থাকায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, আয়েশা কি জীবনের নতুন সম্পর্কে পা রাখলেন?

গোপনে বাগ্‌দান করলেন আয়েশা খান? অনামিনায় আঙটি নিয়ে রহস্য! ছবি: সংগৃহীত

আরও পড়ুন : PM Narendra Modi, Independence Day 2026 : তরুণদের হাতেই বিকশিত ভারতের স্বপ্ন, বছরে ১ কোটি যুবক-যুবতীকে এআই প্রশিক্ষণের ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

ছবির সঙ্গে তাঁর লেখা কথাতেও তৈরি হয়েছে রহস্য। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সরাসরি কিছু না বললেও ভবিষ্যৎ নিয়ে আয়শার ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেই কারণেই অনুরাগীদের একাংশ মনে করছেন, হয়ত নিজের জীবনের বিশেষ মানুষটির সঙ্গে সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছেন অভিনেত্রী। যদিও এখনও পর্যন্ত আয়েশার তরফে বাগ্‌দানের কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ‘ধুরন্ধর’ -এর ‘শরারত’ গানটি আয়শা খানের জনপ্রিয়তা অনেকটাই বাড়িয়ে দেয়। গানটির নাচ, সাজপোশাক এবং পর্দায় তাঁর উপস্থিতি দর্শকদের নজর কেড়েছিল। তাঁর সঙ্গে ছিলেন ক্রিস্টল ডি’সুজা (Krystal D’Souza)। করাচির একটি জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে গানটির দৃশ্য নির্মাণ করা হয়েছিল বলে উল্লেখ। গানটি মুক্তির পরে আয়শার অভিনয় ও নাচ নিয়ে সমাজমাধ্যমে বিস্তর আলোচনা হয়। অনেকের কাছেই ‘শরারত’ -এর আয়েশা হয়ে ওঠেন নতুন পরিচিত মুখ। পর্দায় ঝলমলে সেই উপস্থিতির পিছনে যে যথেষ্ট কঠিন পরিশ্রম ছিল, তা নিজেই জানিয়েছিলেন আয়েশা। একটি সাক্ষাৎকারে ‘শরারত’ গানের শুটিংয়ের অভিজ্ঞতা বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন, মাত্র দু’দিনে শুটিংয়ের বড় অংশ শেষ করতে হয়েছিল। সময় ছিল কম, অথচ দৃশ্যের সংখ্যা ছিল অনেক। তার সঙ্গে ছিল টানা নাচের শুটিং। ফলে শারীরিক ভাবে তিনি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন।

আয়েশার কথায়, সেই সময় তাঁর শরীরও খুব একটা ভাল অবস্থায় ছিল না। ঋতুস্রাব চলাকালীনই তাঁকে শুটিং করতে হয়েছিল। ফলে শরীরে অস্বস্তি ও ফোলাভাব ছিল। ক্যামেরার সামনে নিজেকে নিজের পছন্দমতো মনে হচ্ছিল না। তার উপর টানা নাচ এবং দীর্ঘ সময় ধরে শুটিংয়ের চাপ তাঁকে আরও ক্লান্ত করে তুলেছিল। কিন্তু কাজ থামানোর সুযোগ ছিল না। নির্ধারিত সময়ের মধ্যেই গোটা শুটিং শেষ করতে হয়েছিল। নাচের দৃশ্যগুলির জন্য বার বার অনুশীলন এবং ক্যামেরার সামনে পারফর্ম করতে গিয়ে শরীরের উপরও চাপ পড়েছিল। আয়েশা জানিয়েছিলেন, টানা নাচের পরে শরীরের হাড় পর্যন্ত ব্যথা করছিল। শারীরিক ক্লান্তির পাশাপাশি আবেগও তাঁকে ঘিরে ধরেছিল। একসময় আর নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। কেঁদে ফেলেছিলেন অভিনেত্রী। তবে সেই কান্নার পিছনে হতাশা ছিল না। কাজটি শেষ করতে পারার আনন্দ এবং আবেগই তাঁকে কাঁদিয়েছিল বলে জানিয়েছিলেন অভিনেত্রী।

বাগ্‌দান সেরে ফেললেন ‘ধুরন্ধর’ -এর আয়েশা খান? ছবি : সংগৃহীত

আরও পড়ুন : Priyanka Chopra Nick Jonas first message, Nick Jonas asked photo timestamp Priyanka | প্রথম আলাপেই প্রমাণ চেয়েছিলেন নিক! প্রিয়াঙ্কার মুখে ফাঁস প্রেমের অজানা গল্প, ভাইরাল পুরনো চ্যাট

‘শরারত’ আয়েশার কেরিয়ারে যে গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করেছে, তা নিয়ে সন্দেহ নেই। গানটির জনপ্রিয়তার পর তাঁর কাজ ও ব্যক্তিগত জীবন দু’টিই অনুরাগীদের আগ্রহের কেন্দ্রে চলে আসে। এবার সেই আগ্রহ আরও বেড়েছে রহস্যময় পুরুষকে ঘিরে প্রকাশিত ছবির কারণে। ছবিতে থাকা ব্যক্তিই কি আয়শার জীবনের বিশেষ মানুষ? নাকি নিছক বন্ধুত্বের সম্পর্ক? উত্তর এখনও অজানা। আয়েশার ব্যক্তিগত জীবন নিয়ে আগেও অবশ্য আলোচনা হয়েছে। যন্তর মন্তরের ছাত্র আন্দোলনের সময়ও খবরের শিরোনামে এসেছিলেন। আন্দোলনরত ছাত্রদের সমর্থন জানিয়েছিলেন অভিনেত্রী। সেই আন্দোলনের প্রভাব মুম্বাইয়েও পৌঁছেছিল। সেখানে আয়শা নিজে আন্দোলনে যোগ দিতে গিয়েছিলেন। পরে তাঁকে আটক করে মুম্বাই পুলিশ। ঘটনাটি নিয়ে সমাজমাধ্যমে নিজের অভিজ্ঞতার কথাও তিনি জানিয়েছিলেন।

অভিনেত্রী আয়েশা খান। ছবি: সংগৃহীত

অভিনেত্রী হিসেবে কাজের পাশাপাশি সামাজিক ও নাগরিক বিভিন্ন বিষয়ে তাঁর অবস্থানও তাঁকে আলোচনায় রেখেছে। তবে এবার যে কারণে আয়শাকে নিয়ে চর্চা, তার কেন্দ্র সম্পূর্ণ ব্যক্তিগত। হিরের আংটি এবং রহস্যময় পুরুষকে ঘিরে তৈরি হওয়া জল্পনা আপাতত থামার কোনও লক্ষণ নেই। অনুরাগীদের কৌতূহলের বড় কারণ অবশ্য আংটিটি। আয়েশা যদি সত্যিই বাগ্‌দান করে থাকেন, তবে তাঁর জীবনের এই নতুন অধ্যায় নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা কবে আসে, সেটাই এখন দেখার। আবার ছবির সঙ্গে থাকা পুরুষ যদি শুধুই তাঁর বন্ধু বা পরিচিত হন, তা হলে সেই বিষয়টিও অভিনেত্রী নিজেই হয়তো পরবর্তী সময়ে জানাবেন। অন্যদিকে, ‘ধুরন্ধর’ -এর সাফল্য এবং ‘শরারত’-এর জনপ্রিয়তার পর আয়শার কেরিয়ারে নতুন গতি এসেছে। তারই মধ্যে ব্যক্তিগত জীবনের এই রহস্য নতুন করে তাঁকে আলোচনায় নিয়ে এসেছে। অনামিকায় হিরের আংটি, রহস্যময় সঙ্গী এবং ভবিষ্যৎ নিয়ে তাঁর ইঙ্গিতপূর্ণ বক্তব্য, তিনটি বিষয় একসঙ্গে মিলে অনুরাগীদের মনে একই প্রশ্ন তৈরি করেছে। সত্যিই কি গোপনে বাগ্‌দান সেরে ফেলেছেন আয়শা খান? এই প্রশ্নের উত্তর আপাতত অভিনেত্রীর কাছেই। তিনি যতক্ষণ না নিজের সম্পর্ক বা বাগ্‌দান নিয়ে মুখ খুলছেন, ততক্ষণ সমাজমাধ্যমের ছবি ও আংটিকে ঘিরেই চলবে জল্পনা। তবে একটি বিষয় নিশ্চিত, ‘শরারত’-এর পর্দার জনপ্রিয়তা পেরিয়ে আয়শার বাস্তব জীবনও এখন দর্শক-অনুরাগীদের আগ্রহের বড় অংশ হয়ে উঠেছে।

–সব ছবি সংগৃহীত
আরও পড়ুন : Deepika Padukone Birthday 2026 | ৪০-এ দীপিকা পাড়ুকোন : অভিনয়ের গণ্ডি ছাড়িয়ে সমাজ ও বিশ্বমঞ্চে একটি দৃঢ় নাম

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন