সুজয়নীল দাশগুপ্ত, সাশ্রয় নিউজ স্পোর্টস ডেস্ক ★ নিউ ইয়র্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬ (FIFA World Cup 2026) -এর মঞ্চে নতুন নিয়ম চালু হতেই শুরু হয়েছে প্রবল বিতর্ক। ম্যাচের দুই অর্ধের মাঝামাঝি সময়ে বাধ্যতামূলক ‘জলপানের বিরতি’ এই সিদ্ধান্ত ঘিরে এখন সরগরম ফুটবল মহল। কেউ বলছেন এটি খেলোয়াড়দের স্বাস্থ্যের কথা ভেবে নেওয়া পদক্ষেপ, আবার অনেকেই অভিযোগ তুলছেন, এর নেপথ্যে রয়েছে বাণিজ্যিক স্বার্থ, বিশেষ করে বিজ্ঞাপনের সময় বাড়ানোর পরিকল্পনা।
আরও পড়ুন : FIFA World Cup 2026, Marc Cucurella Real Madrid Transfer News | বিশ্বকাপের আগে বড় চমক! চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে মার্ক কুকুরেয়া, ৬০ মিলিয়ন ইউরোর ডিলে ইউরোপ কাঁপছে
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি অর্ধের প্রায় ২২তম মিনিটে রেফারি খেলা থামিয়ে তিন মিনিটের জন্য জলপানের বিরতি দিচ্ছেন। এই সময় ফুটবলাররা শুধু জলপানই করেন না, তাঁরা বিশ্রাম নেন এবং কোচদের কাছ থেকে কৌশলগত নির্দেশও পান। ফিফা (FIFA)-র তরফে জানানো হয়েছে, আমেরিকার (United States) গরম আবহাওয়ার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রশ্ন উঠছে—সব ম্যাচেই কি এই বিরতি প্রয়োজন? সমর্থকদের একাংশের অভিযোগ, ফুটবলের স্বাভাবিক ছন্দে এই বিরতি বড়সড় প্রভাব ফেলছে। দীর্ঘদিন ধরে ৪৫ মিনিটের টানা খেলার যে ঐতিহ্য, তা ভেঙে গিয়ে ম্যাচ এখন যেন চারটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। অনেকেই বলছেন, ‘ফুটবল তো ছন্দের খেলা, হঠাৎ করে খেলা থামলে সেই ছন্দ নষ্ট হয়ে যায়।’ এই বিতর্ক আরও জোরদার হয় জার্মানি (Germany) বনাম কুরাসাও (Curaçao) ম্যাচের পর। ওই ম্যাচে কুরাসাও সমতা ফেরানোর পরই জলপানের বিরতি দেওয়া হয়। সেই বিরতির পর দলটি আর আগের ছন্দ ধরে রাখতে পারেনি। উল্টে জার্মানি দ্রুত গোল করে ম্যাচের দখল নেয় এবং শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় পায়। এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই বলছেন, ‘বিরতি ম্যাচের গতি বদলে দিচ্ছে।’
নেদারল্যান্ডস (Netherlands)-এর ডিফেন্ডার ভার্জিল ফান ডাইক (Virgil van Dijk) এই প্রসঙ্গে বলেন, ‘জলপানের বিরতিটা কিছুটা অদ্ভুত লাগছে। প্রায় সব ম্যাচেই এটা হচ্ছে। কিন্তু বিরতির সময় বিজ্ঞাপন দেখানোটা একেবারেই ভাল লাগছে না। নিরপেক্ষ দর্শকদের কাছে এটা বিরক্তিকর হয়ে উঠছে।’ তাঁর মন্তব্য ফুটবলপ্রেমীদের মধ্যে আরও আলোড়ন তুলেছে। শুধু ফুটবলার নয়, কোচদের মধ্যেও এই সিদ্ধান্ত নিয়ে মতভেদ রয়েছে। আমেরিকার কোচ মোরিসিয়ো পোচেত্তিনো (Mauricio Pochettino) খোলাখুলি বলেন, ‘যেখানে তাপমাত্রা খুব বেশি, সেখানে বিরতি দেওয়া যেতে পারে। কিন্তু সব ম্যাচে একই নিয়ম প্রয়োগ করার প্রয়োজন নেই।’ তাঁর মতে, আধুনিক স্টেডিয়ামের অনেকগুলিতে অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে, ফলে সেখানে এই বিরতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এই নিয়মে কিছু সুবিধাও পাচ্ছে দলগুলি। ব্রাজিল (Brazil) বনাম মরক্কো (Morocco) ম্যাচে দেখা গিয়েছে, শুরুতে চাপে থাকা ব্রাজিল জলপানের বিরতির সময় নিজেদের কৌশল বদলানোর সুযোগ পায়। কোচ কার্লো আনচেলোত্তি (Carlo Ancelotti) সেই সময় ফুটবলারদের সঙ্গে আলোচনা করে নতুন পরিকল্পনা করেন, যা ম্যাচে প্রভাব ফেলে। পরে তিনি বলেন, ‘এই সময়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা খেলার মাঝেই পরিকল্পনা বদলাতে পারি।’
এই দিকটি অনেক কোচের কাছে ইতিবাচক হলেও, বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিজ্ঞাপন। সম্প্রচারকারী সংস্থাগুলিকে জলপানের বিরতির সময় বিজ্ঞাপন দেখানোর অনুমতি দেওয়া হয়েছে। ফলে ম্যাচের ধারাবাহিকতায় ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ উঠেছে। সমর্থকদের দাবি, ‘এই বিরতি আসলে বিজ্ঞাপনের সময় তৈরি করার কৌশল।’
ইংল্যান্ডের (England) প্রাক্তন ফুটবলার ইয়ান রাইট (Ian Wright) সরাসরি বলেন, ‘আমার মনে হয় এই বিরতির মূল উদ্দেশ্য বিজ্ঞাপন দেখানো। খেলোয়াড়দের তেমন কোনও উপকার হচ্ছে না।’ তাঁর এই মন্তব্যে বিতর্ক আরও তীব্র হয়েছে। আরও একটি বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে, সম্প্রচারের সময় ব্যবস্থাপনা। নিয়ম অনুযায়ী, বিরতি শেষ হওয়ার অন্তত ৩০ সেকেন্ড আগে লাইভ সম্প্রচারে ফিরতে হবে। কিন্তু বাস্তবে কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে, খেলা শুরু হওয়ার পরও বিজ্ঞাপন চলেছে। মেক্সিকো (Mexico) বনাম দক্ষিণ আফ্রিকা (South Africa) ম্যাচে এমন ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। ফুটবলপ্রেমীদের বড় অংশের মতে, এই নিয়ম খেলার স্বাভাবিক প্রবাহকে বদলে দিচ্ছে। তাঁদের বক্তব্য, ‘ফুটবল কখনওই কোয়ার্টার ভিত্তিক খেলা ছিল না, কিন্তু এই নিয়মে সেটাই হয়ে যাচ্ছে।’ অন্যদিকে কিছু মানুষ আবার বলছেন, ‘খেলোয়াড়দের শারীরিক সুস্থতা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই প্রয়োজনে বিরতি থাকা উচিত।’
এই বিতর্কের মধ্যে ফিফার সামনে বড় চ্যালেঞ্জ, কীভাবে ভারসাম্য রক্ষা করা যায়। একদিকে খেলোয়াড়দের স্বাস্থ্য, অন্যদিকে খেলার ঐতিহ্য এবং দর্শকদের অভিজ্ঞতা এই তিনের মধ্যে সমন্বয় করা সহজ নয়। বর্তমানে বিশ্বকাপের উত্তাপ যত বাড়ছে, এই বিতর্কও ততই তীব্র হচ্ছে। জলপানের বিরতি নিয়ে সিদ্ধান্ত ভবিষ্যতে পরিবর্তন হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। তবে একথা নিশ্চিত, এই নতুন নিয়ম ফুটবল বিশ্বের আলোচনায় দীর্ঘদিন জায়গা করে নেবে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Cristiano Ronaldo controversy 2026, Portugal World Cup news | ‘৪১-এ রোনাল্ডো, দলের ভরসা নাকি বোঝা?’ বিশ্বকাপের মাঝপথেই তুঙ্গে বিতর্ক, চাপে পর্তুগাল শিবির
FIFA water break controversy, World Cup 2026 rules | ‘জলপানের বিরতি নাকি বিজ্ঞাপনের ফাঁদ?’ বিশ্বকাপে ফিফার সিদ্ধান্তে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ ফুটবল দুনিয়া
Sasraya News
FOLLOW US:
SHARE:

Author: Sasraya News
North East India films MIFF 2026 | উত্তর-পূর্ব ভারতের বহুস্বর এক মঞ্চে, MIFF 2026-এ বিশেষ বিভাগে ঐতিহ্য, ইতিহাস ও প্রকৃতির অনন্য চিত্র তুলে ধরছে একগুচ্ছ ছবি
Atmanirbhar Bharat Defence, PM Narendra Modi | আত্মনির্ভরতার জোরে বদলেছে ভারতের প্রতিরক্ষা শক্তি, বললেন মোদী
ITC investment West Bengal Sundarbans hotel project, Bengal tourism news | ‘২৩০০ কোটি টাকার বিনিয়োগে বদলে যাবে বাংলার মানচিত্র!’ সুন্দরবন থেকে পাহাড়, আইটিসি-র মেগা প্রকল্পে নতুন দিশা
Petrol price below 100 India | ‘১০০ টাকার নিচে নামতে পারে পেট্রোল?’ সংঘর্ষ থামতেই তেলবাজারে স্বস্তি, ১ কোটি ব্যারেল ক্রুড নিয়ে ভারতের পথে ট্যাঙ্কার