সৌমি নন্দ, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : দুধকে থেকেই সুষম খাদ্যের (foods) অন্যতম উৎস বলা হয়। এতে রয়েছে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, এবং ল্যাকটোজ যা শরীরের গঠন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। প্রতিদিন এক গ্লাস দুধ খেলে হাড় মজবুত হয়, দাঁত সুস্থ থাকে ও শরীরে শক্তি যোগায়। কিন্তু দুধ যতটা উপকারী, ততটাই ক্ষতিকর হয়ে উঠতে পারে যদি এটি কিছু নির্দিষ্ট খাবারের সঙ্গে খাওয়া হয়। বিশেষজ্ঞদের মতে, ভুল কম্বিনেশনে দুধ খেলে পেটের সমস্যা থেকে শুরু করে হজমের গণ্ডগোল পর্যন্ত হতে পারে, আবার অনেক ক্ষেত্রে দুধ দীর্ঘমেয়াদে খেলে শরীরে মারাত্মক প্রভাব ফেলতে পারে। তাই জানা জরুরি কোন কোন খাবারের সঙ্গে দুধ একেবারেই মানানসই নয়।
প্রথমেই ধরা যাক লেবু (Lemon)। লেবুকে আমরা ভিটামিন সি-এর ভাণ্ডার হিসেবে জানি। সাইট্রাস জাতীয় ফল শরীরের জন্য উপকারী হলেও দুধের সঙ্গে একসঙ্গে খেলেই বিপদ ডেকে আনে। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড দুধের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে সেটিকে জমাট বাঁধিয়ে দেয়। এর ফলে হজমে সমস্যা হয়, হতে পারে পেট ব্যথা কিংবা বমি। তাই দুধ খাওয়ার অন্তত এক ঘণ্টা পর লেবু খাওয়া উচিত বলে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। দ্বিতীয়ত, দুধের সঙ্গে উচ্চ প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ (Fish), মাংস (Meat) বা ডিম (Egg) খাওয়া একেবারেই উচিত নয়। অনেকেই রাতের খাবারে চিকেন বা ফিশ কারির সঙ্গে পরে দুধ খেয়ে ফেলেন। কিন্তু এই অভ্যাস শরীরে হজমের সমস্যা বাড়ায়। একইসঙ্গে পেট খারাপ, ডায়রিয়া কিংবা বমির মতো অসুখ দেখা দিতে পারে। একাধিক প্রোটিন একসঙ্গে গ্রহণ করলে পাকস্থলীতে হজমের জটিলতা তৈরি হয়।
তৃতীয়ত, দুধ আর কলা (Banana)। এটি অনেকের সকালের খাবারে নিয়মিত কম্বিনেশন। অনেকে মনে করেন এতে শরীরে এনার্জি বাড়ে। তবে বিশেষজ্ঞদের মতে, দুধ ও কলা একসঙ্গে খেলে শরীরে কফের আধিক্য বেড়ে যায়। আয়ুর্বেদ শাস্ত্রে এই সংমিশ্রণকে মারাত্মক অস্বাস্থ্যকর বলা হয়েছে। বিশেষ করে যাদের হজম ক্ষমতা দুর্বল, তাদের জন্য এটি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। দীর্ঘদিন এভাবে খেলে শরীর ভারী হয়ে যাওয়া, অবসাদ এমনকি এলার্জির সমস্যা পর্যন্ত হতে পারে। চতুর্থত, ইডলি (Idli) ও দোসা (Dosa) মতো ফার্মেন্টেড খাবারের সঙ্গে দুধ একেবারেই খাওয়া উচিত নয়। ফার্মেন্টেড ফুডে থাকা ব্যাকটেরিয়ার সঙ্গে দুধ একত্রে খেলে পেটে গ্যাস জমা, ফাঁপা কিংবা অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে। ল্যাকটোজ ইনটলারেন্ট ব্যক্তিদের ক্ষেত্রে এই সমস্যা আরও তীব্র হয়।
পঞ্চমত, চকোলেট (Chocolate) ও দুধ। এই কম্বিনেশন খেতে সুস্বাদু হলেও শরীরের জন্য ভাল নয়। কোকোতে থাকা অক্সালেট দুধ থেকে ক্যালসিয়াম শোষণ করতে দেয় না। ফলে দুধ খাওয়ার আসল উপকার শরীরে মেলে না। বরং ওজন বৃদ্ধি, দাঁতের সমস্যা, এমনকি ডায়াবেটিসের ঝুঁকিও বাড়তে পারে। সবশেষে, দুধের সঙ্গে ফাস্টফুড (Fast Food)। ব্যস্ত জীবনে অনেকেই রাতে বার্গার (Burger), পিজ্জা (Pizza), ফ্রেঞ্চ ফ্রাই (French Fries) বা বিরিয়ানি (Biryani) খেয়ে এক গ্লাস দুধ পান করেন। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই অভ্যাস শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। ফাস্টফুডে থাকা অতিরিক্ত তেল-মশলা, ট্রান্সফ্যাট এবং কার্বোহাইড্রেট দুধের সঙ্গে মিশে শরীরে হজমের সমস্যার সৃষ্টি করে। শুধু তাই নয়, দীর্ঘদিন এভাবে চলতে থাকলে লিভার ও কোলেস্টেরল সমস্যা পর্যন্ত দেখা দিতে পারে। অতএব, দুধ খাওয়ার সময় তার সঙ্গে কোন খাবার মিলিয়ে খাচ্ছেন, সেদিকে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। ভুল কম্বিনেশন এড়িয়ে চললে দুধের পূর্ণ উপকার পাওয়া সম্ভব। আর শরীর সুস্থ রাখতে চাইলে এই ছয়টি খাবারের সঙ্গে দুধ না খাওয়াই বুদ্ধিমানের কাজ।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Global Food Crisis 2026, Global Report on Food Crisis | বিশ্ব খাদ্য সঙ্কট : রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে উদ্বেগ, ১০ দেশেই দুই-তৃতীয়াংশ অনাহার, ভারতের চার প্রতিবেশী তালিকায়




