হিন্দু নববর্ষ উদযাপন

SHARE:

রাজেশ চন্দ্র দেবনাথ, সাশ্রয় নিউজ ডেস্ক ★ আগরতলা : শনিবার বিকেল ৪ টায় লালছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ‚ খোয়াই নগরের উদ্যোগে লালছড়া এলাকার নাগরিক সমাজকে নিয়ে হিন্দু নববর্ষ উদযাপন উপলক্ষ্যে এক উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খোয়াই ভাগবত সেবা সমিতির সহসম্পাদক‚ বিশিষ্ট শিক্ষাবিদ ও কবিসাহিত্যিক প্রণব কান্তি চৌধুরী‚ এবং বৌদ্ধিকদাতা হিসেবে আর.এস.এস. খোয়াই নগর কার্যবাহ মধুসূদন ঘোষ উপস্থিত ছিলেন।

নববর্ষ উদযাপন। ছবি: সংগৃহীত

এছাড়াও উপস্থিত ছিলেন আর‚এস‚এস‚ খোয়াই নগরের বিস্তারক কিষেল দেব্বর্মা‚ স্বয়ংসেবক সৌর প্রতিম শর্ম্মা‚ প্রিয়ঙ্কর দাসগুপ্ত‚ পুলক দত্ত‚ রাজু চক্রবর্তী প্রমুখরা। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সবাইকে শ্বেত চন্দনের তিলক দিয়ে বরণ করে নেওয়া হয়। মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন অতিথিরা‚ তৎসঙ্গে উপস্থিত সবাই ওঁঙ্কার ধ্বনি দেন। এরপর উপস্থিত সবাই ভারতমাতা‚ কেশব বলিরাম হেডগেওয়ার (ডক্টরজী) ও মাধব সদাশিব গোলওয়ালকর (গুরুজী) তিনজনের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

আরও পড়ুন : Ashwini Vaishnaw Vande Bharat | নতুন দিল্লি স্টেশনে বন্দে ভারত স্লিপার ট্রেন পরিদর্শন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের

নববর্ষ উদযাপন। ছবি: সংগৃহীত

অমৃতবচন পাঠ করেন পুলক দত্ত‚ একক গীত পরিবেশন করেন প্রিয়ঙ্কর দাসগুপ্ত‚ হিন্দু নববর্ষের তাৎপর্য সম্বন্ধে আলোচনা রাখেন প্রণব কান্তি চৌধুরী‚ এবং নাগরিক সমাজের উদ্দেশ্যে বৌদ্ধিক প্রদান করেন মধুসূদন ঘোষ‚ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সৌর প্রতিম শর্ম্মা। এইদিন লালছড়া এলাকার নাগরিক সমাজের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। আর‚এস‚এস‚ খোয়াই নগরের উদ্যোগে হিন্দু নববর্ষ উদযাপন অনুষ্ঠান সর্বতোভাবে সফল হয়ে উঠেছে।

আরও পড়ুন : DPIIT MoU, Startup India News | স্টার্টআপ জগতে বড় উদ্যোগ, ডিজিটাল এন্টারটেনমেন্ট সংস্থার সঙ্গে হাত মেলাল কেন্দ্র, নতুন দিশা উদ্ভাবনে

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন