মোফাক হোসেন ★ জঙ্গিপুর: ৭৭তম প্রজাতন্ত্র দিবস সাড়ম্বরে পালিত হয়ে গেল জঙ্গিপুর সংগঠনিক জেলা কার্যালয় অফিসে, কয়েক হাজার মানুষের উপস্থিতিতে। পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

পতাকা উত্তোলন করেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, সহযোগিতা করেন শিক্ষানুরাগী ফুরকান, সাংসদ প্রতিনিধি বিকাশনন্দ, জরুর অঞ্চল প্রধান ইয়াকুব আলী, বিকাশ লালা, জঙ্গিপুর সংগঠনিক জেলা মাধ্যমিক শিক্ষা সেলের সভাপতি আতাবুল রহমান, শুভাশিস রায়, শিক্ষক তহিরুল ইসলাম আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। একে একে মনিষীদের মাল্য দান করেন জেলা সভাপতি খলিলুর রহমান সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভারতের বিপ্লবীদের ইতিহাস বক্তব্যে মানুষের দৃষ্টি আকর্ষণ করেন ফুরকান আলি, বিকাশ নন্দ, তহিরুল ইসলাম, শুভাশিস রায়, খলিলুর রহমান বিপ্লবীদের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরে বর্তমান পরিস্থিতিতে যে সাম্প্রদায়িক সম্প্রীতির অধঃপতন ঘটছে, সেখান থেকে সমাজকে পুনঃগঠনের এর কথা বলেন বলে উল্লেখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক তহিরুল ইসলাম।




