রাজেশ চন্দ্র দেবনাথ ★ সাশ্রয় নিউজ, আগরতলা : ২৫ জানুয়ারি উজানমাছমারা রিজার্ভ ফরেস্টের অন্তর্গত জামবাগানে ‘বনতট’ ও ‘দোপাতা’ লিটলম্যাগের সৌজন্যে অনুষ্ঠিত হল এক কবিতা আড্ডা। এই প্রথম দেওউপত্যকার উজানমাছমারা রিজার্ভ ফরেস্ট অন্তর্গত জামবাগান কিংবা জামতলার মাটিতে আনুষ্ঠানিক কবিতা-আড্ডায় উপস্থিত ছিলেন কবি সাহিত্যিকরা। সেখানে উপস্থিত ছিলেন কবি মিলনকান্তি দত্ত, কবি মন্টু দাস, কবি গোপাল চন্দ্র দাস, কবি অপাংশু দেবনাথ, কবি নিবারণ নাথ, কবি টিংঙ্কুরঞ্জন দাস, কবি নিভা চৌধুরী, কবি হারাধন বৈরাগী, কবি দিব্যেন্দু নাথ, শিশুশিল্পী আরাধ্যা দাস, সমাজচিন্তক মণিলাল নাথ।
আরও পড়ুন : আগরতলা বইমেলায় প্রকাশিত হল কবি সৈকত মজুমদার -এর কাব্যগ্রন্থ
আড্ডায় কবিদের কণ্ঠে ছিল কবিতা পাঠ, গান ও আলোচনা।এই কবিতা আড্ডার আমন্ত্রিত সকলেসন্নিকটস্থ নাদপীঠস্থানশিব গাঙ্গিনী কুণ্ড-এর বাৎসরিক মহামিলন মেলাতেও আমন্ত্রিত ছিলেন। সেখানে উপস্থিত হয়ে নাথধর্ম ও দর্শনের উপরআলোকপাত করেন কবি মিলনকান্তি দত্ত,মন্টু দাস, গোপালচন্দ্র দাস।




