Republic Day India 2026 | ৭৭ তম সাধারণতন্ত্র দিবস: স্বাধীনতার পরিপূর্ণ চেতনা ও দেশের ভবিষ্যৎ

SHARE:

অভিজিৎ দত্ত : আজ ভারতবর্ষের ৭৭তম সাধারণতন্ত্র দিবস (Republic Day India 2026)। আমাদের সকলের অত্যন্ত প্রিয় জন্মভূমি আমাদের ভারতবর্ষ। ইংরেজদের হাতে ১৯০ বছর পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল আমাদের প্রিয় দেশ। অনেক লড়াই, সংগ্রাম, আন্দোলন, আত্মত্যাগ ও আত্মবলিদানের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ১৯৪৭ সালে। তারপরও ছিল বহু কাজ। দেশকে কীভাবে পরিচালনা করা হবে?কেননা আমাদের দেশের সংবিধানই তো তখন তৈরি হয়নি।

আরও পড়ুন : NEET student death, Patna NEET case | ফরেন্সিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, নিট পড়ুয়ার মৃত্যুকাণ্ডে নতুন মোড় : সাসপেন্ড দুই পুলিশকর্মী

এই অসাধ্য সাধন কাজ সম্পন্ন করার জন্য ভারতের গণপরিষদ দায়িত্ব দিলেন বাবাসাহেব ভীমরাও আম্বেদকরকে। আম্বেদকরের নেতৃত্বে সংবিধান তৈরির জন্য নয় সদস্যের একটি খসড়া কমিটি তৈরি করা হয়। সকলের সম্মিলিত উদ্যোগে প্রায় তিন বছরের প্রচেষ্টায় ভারতবর্ষের সংবিধান তৈরি হয় ১৯৪৯ সালের নভেম্বর মাসে। বছর শেষ হতে যেহেতু আর বেশি দেরী ছিল না আর পরাধীন ভারতবর্ষে ২৬শে জানুয়ারি (১৯২৯) ভারতবর্ষের স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হত তাই গণপরিষদ সিদ্ধান্ত নিল ১৯৫০সালের ২৬ জানুয়ারি দেশের সংবিধান কার্যকারী করা হবে বা জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। তাই ঐ দিনটি সমগ্র ভারতবর্ষে সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। এখন প্রশ্ন দেশ স্বাধীন হওয়া (৭৮বছর) বা সাধারণতন্ত্র (৭৭বছর) হওয়া অনেক বছর হয়ে গেল। আমরা কি আমাদের লক্ষ্য পূরণ করতে পেরেছি?সাধারণতন্ত্রে, সাধারণ মানুষ কেমন আছে? সাধারণ মানুষের ভাল থাকার উপরেই নির্ভর করে দেশের ভাল-মন্দ। আমরা কি দেশকে প্রকৃতই ভালবাসি? দেশের উন্নয়নের জন্য কি সকলেই সচেষ্ট? স্বাধীনতাসংগ্রামীদের আত্মত্যাগ কী আমরা এখনও স্মরণ করি? নাকি ভোগবাদ, অপসংস্কৃতির সুরায় আমরা আচ্ছন্ন? বেকারত্ব, ধর্মীয় বিদ্বেষ, নারী নিগ্রহ, শোষণ, দুর্নীতি, ক্ষমতার লোভ যেভাবে আমাদের দেশে বেড়েই চলেছে তাতে সকলেই খুব চিন্তিত। প্রশ্ন উঠবেই এইজন্যই কি দেশ স্বাধীন হয়েছিল? বিবেকের আলোয় সকলে জেগে উঠুন। দেশের উন্নয়নের জন্য সকলে এগিয়ে আসুন। তবেই দেশের প্রকৃত উন্নতি সম্ভব।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Spiritual News, Astrology & Belief, Indian Scriptures | নাম বদলালেই কি বদলে যায় ভাগ্য? কর্মফল নিয়ে শাস্ত্র, পুরাণ ও আধ্যাত্মিক দর্শন কী বলছে

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন