রাজেশচন্দ্র দেবনাথ ★ সাশ্রয় নিউজ, আগরতলা : অন্যান্য বছরের মতো এবছর ত্রিপুরার গঙ্গানগর দ্বাদশমান বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছে।

বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই পবিত্র দিনে সরস্বতী পূজায় অংশ গ্রহণ করে জ্ঞান, শিক্ষা ও সংস্কৃতির এই উৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলে। এই উৎসবে বিদ্যালয়ের প্রাঙ্গণে আনন্দ উৎফুল্লের মাধ্যমে ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করে। আজ সকাল ৯ টায় পূজার সূচনা হয়। সকাল ১০ টায় অঞ্জলি প্রদান করা হয়। দুপুরে ১ টা থেকে প্রসাদ বিতরণ করা হয়।




