শুরু হল ৪৪তম আগরতলা বইমেলা: মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা উদ্বোধন করলেন ১২ দিনের এই সাহিত্য উৎসব

SHARE:

৪৪তম আগরতলা বইমেলা, উদ্বোধক ড. মানিক সাহা, মুখ্যমন্ত্রী, ত্রিপুরা

রাজেশ চন্দ্র দেবনাথ ★ আগরতলা : শুরু হল ১২ দিন ব্যাপী আগরতলা বইমেলা। ২ জানুয়ারি আগরতলা হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হল ৪৪ তম বইমেলা। বইমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তিনি বক্তব্য রাখতে গিয়ে সকলের প্রতি নিয়মিত বই পড়ার অভ্যাস গঠনের আহ্বান জানান।তিনি বলেন

আরও পড়ুন : Matripeeth Tripura Sundari : মাতৃপীঠের মাতা ত্রিপুরাসুন্দরী

মেধা, মনন ও সৃজনশীল চিন্তাচেতনার মহোৎসব বইমেলা যা প্রতি বছর লেখক, প্রকাশক এবং বইপ্রেমীদের মিলনক্ষেত্রে পরিণত হয়। বইমেলা সাহিত্যচর্চা ও সংস্কৃতির বিকাশে আমাদের সুস্থ চেতনাকে ধারণ করে এবং এই ডিজিটাল যুগেও নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহী করে তোলে।

আরও পড়ুন : Football : ছেলে ও মেয়েদের ফুটবল প্রতিযোগিতা

উল্লেখ্য বইমেলায় এবার রাজ্য এবং বহিঃরাজ্যের প্রকাশক ও বই বিক্রেতাদের শতাধিক স্টল খোলা হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও বইমেলায় থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকছে নতুন নতুন বই প্রকাশ, কবি সম্মেলন, ক্যুইজ প্রতিযোগিতা। প্রতিদিন বইমেলা শুরু হবে দুপুর ১ টা। শেষ হবে রাত ৯ টায়।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন :Indian nurse jailed Singapore | সিঙ্গাপুরে হাসপাতালে যৌন নির্যাতনের দায়ে ভারতীয় নার্সের কারাদণ্ড, ‘জীবাণুমুক্ত’ করার নামে দর্শনার্থীর শ্লীলতাহানি

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন