Skip to content

September 6, 2026 5:01 am

  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Our Reporter
  • Privacy Policy
  • Login
  • New Home
  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Our Reporter
  • Privacy Policy
  • Login
  • New Home
Facebook X-twitter Youtube Instagram
  • Sign Up
  • প্রচ্ছদ
  • রাজ্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অফবিট
  • বিনোদন
  • ভ্রমণ
  • পোস্ট এডিট
  • খেলা
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • রাজ্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অফবিট
  • বিনোদন
  • ভ্রমণ
  • পোস্ট এডিট
  • খেলা
  • লাইফস্টাইল
লাইভ ক্রিকেট
আজ তাজা খবর
স্টক মার্কেট
শর্টস
শীর্ষ সংবাদ
  • Sign Up
  • প্রচ্ছদ
  • রাজ্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অফবিট
  • বিনোদন
  • ভ্রমণ
  • পোস্ট এডিট
  • খেলা
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • রাজ্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অফবিট
  • বিনোদন
  • ভ্রমণ
  • পোস্ট এডিট
  • খেলা
  • লাইফস্টাইল

Arjun Rampal, Gabriella Demetriades | অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডসের বাগ্‌দান, সম্পর্কের যৌনতা নিয়ে অকপট অভিনেতা

  • December 18, 2025
  • 12:19 pm
Picture of Sasraya News

Sasraya News

FOLLOW US:

Youtube google-news

SHARE:

অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডসের বাগ্‌দান, সম্পর্কের যৌনতা নিয়ে অকপট অভিনেতা ১৫ বছরের বয়সের ব্যবধান পেরিয়ে প্রেমিকা গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডসের সঙ্গে বাগ্‌দান সারলেন অর্জুন রামপাল। সম্পর্কের যৌনতা ও বিয়ে নিয়ে কী বললেন অভিনেতা, পড়ুন বিস্তারিত।

শোভনা মাইতি, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : বলিউডে সম্পর্ক, বিচ্ছেদ ও শুরু এই তিনের মধ্যেই, ঘুরপাক খায় তারকাদের ব্যক্তিগত জীবন। সেই তালিকায় ফের চর্চার কেন্দ্রে অভিনেতা অর্জুন রামপাল (Arjun Rampal)। বিবাহবিচ্ছেদের পর দীর্ঘ ছয় বছর ধরে পোশাকশিল্পী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডস (Gabriella Demetriades) -এর সঙ্গে তিনি সম্পর্কে রয়েছেন। সম্প্রতি সেই সম্পর্কেরই গুরুত্বপূর্ণ ঘোষণা সামনে আনলেন অভিনেতা। জানালেন, তাঁদের বাগ্‌দান সারা হয়ে গিয়েছে। শুধু তাই নয়, সম্পর্কে যৌনতার গুরুত্ব নিয়েও একাধিকবার অকপট মন্তব্য করে নতুন করে বিতর্ক ও আলোচনার জন্ম দিলেন অর্জুন।

অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডস
অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডস। ছবি : সংগৃহীত

অর্জুন রামপালের ব্যক্তিগত জীবন বরাবরই সংবাদমাধ্যমের নজরে থেকেছে। প্রাক্তন স্ত্রী মেহর জেসিয়ার (Mehr Jesia) সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার পরেই গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। বয়সের ব্যবধান নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন উঠলেও, সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলেই মনে করেন অভিনেতা। তাঁদের মধ্যে প্রায় ১৫ বছরের বয়সের পার্থক্য থাকলেও, তা কখনওই সম্পর্কে প্রভাব ফেলেনি বলে একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন অর্জুন। দীর্ঘ ছয় বছর ধরে একত্রবাস করছেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। এই সময়ে তাঁদের সংসারে এসেছে দুই সন্তান। একটি সাক্ষাৎকারে অভিনেতা জানান, বয়সের ব্যবধান বা সামাজিক ধারণা তাঁদের সম্পর্কে কোনও বাধা হয়ে দাঁড়ায়নি। তা একে অপরকে বোঝা এবং মানসিক মিলই তাঁদের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি। তাঁর কথায়, একই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য থাকলে সম্পর্ক আরও সহজ ও গভীর হয়।

আরও পড়ুন : Balanced Diet, Diet Plan | সুষম আহারের সহজ কৌশল: ৫ ধাপেই স্বাস্থ্যকর জীবনধারার রেসিপি

সম্পর্কের সমীকরণ নিয়ে কথা বলতে গিয়ে অর্জুন রামপাল বারবার যৌনতার প্রসঙ্গ তুলেছেন। অভিনেতার মতে, সুস্থ সম্পর্কে যৌনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি যৌনতা খুব ভালবাসি। সম্পর্কের ক্ষেত্রে যৌনতাকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। এক বিছানায় শোয়া কতটা গুরুত্বপূর্ণ, আমরা অনেক সময় বুঝতেই পারি না। যৌনতার মাধ্যমে দু’জন মানুষের মধ্যে এনার্জির আদানপ্রদান হয়। তবে আমি একজন সঙ্গীর সঙ্গেই যৌনতায় বিশ্বাসী।’ তাঁর এই বক্তব্য স্বাভাবিকভাবেই নানা মহলে আলোচনার জন্ম দেয়।অভিনেতা আরও দাবি করেছিলেন, তিনি এমন বহু পুরুষকে চেনেন, যাঁরা বিবাহিত জীবনের বাইরে গিয়েও যৌনতায় লিপ্ত হন, অথচ নিজেদের সুখী দাম্পত্যের দাবি করেন। এই দ্বৈত মানসিকতা তিনি বুঝতে পারেন না বলেও সাফ জানিয়ে দেন অর্জুন। তাঁর মতে, সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা ও সততাই সবচেয়ে জরুরি। না হলে তা দীর্ঘস্থায়ী হতে পারে না।

একসময় অর্জুনের এক ঘনিষ্ঠ বন্ধু তাঁকে সতর্ক করেছিলেন যে, গ্যাব্রিয়েলার সঙ্গে তাঁর সম্পর্ক হয়ত সঠিক সিদ্ধান্ত নয়। কারণ, দু’জনের ব্যক্তিত্ব নাকি খুব বেশি মিল। তবে এই ধারণাকে উড়িয়ে দিয়েছেন ‘ধুরন্ধর’ খ্যাত অভিনেতা। তাঁর মতে, দু’জন মানুষের মধ্যে মিল থাকলে তা সম্পর্কের জন্য ক্ষতিকর নয়, তা ইতিবাচক। একই ধরনের চিন্তাভাবনা ও জীবনদর্শন থাকলে সম্পর্ক আরও স্থিতিশীল হয় বলেই তিনি বিশ্বাস করেন। উল্লেখ্য, সম্প্রতি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) পডকাস্টে একসঙ্গে উপস্থিত হয়েছিলেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। সেখানেই প্রথমবার প্রকাশ্যে আসে তাঁদের বাগ্‌দানের খবর। কথোপকথনের মাঝেই বিয়ের প্রসঙ্গ উঠলে গ্যাব্রিয়েলা হেসে বলেন, ‘আমরা এখনও বিবাহিত নই। কিন্তু ভবিষ্যতে কী হবে, তা কে বলতে পারে?’ ঠিক তখনই অর্জুন যোগ করেন, ‘আমাদের বাগ্‌দান হয়ে গিয়েছে। তোমার অনুষ্ঠানেই প্রথম এই কথা জানালাম।’

এই ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। কেউ অভিনন্দন জানিয়েছেন, কেউ আবার বয়সের ব্যবধান ও সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এসব সমালোচনায় বিশেষ গুরুত্ব দিতে নারাজ অর্জুন রামপাল। তাঁর মতে, সম্পর্ক ব্যক্তিগত বিষয়, আর সেখানে দু’জন মানুষ সুখী থাকলেই সেটাই আসল। প্রসঙ্গত উল্লেখ্য, বলিউডে বহু তারকার সম্পর্ক ভেঙে যাওয়ার নজির থাকলেও, অর্জুন ও গ্যাব্রিয়েলার সম্পর্ক যে ধীরে ধীরে আরও পরিণত হচ্ছে, তা স্পষ্ট। বাগ্‌দানের ঘোষণার পর বিয়ের সম্ভাবনাও উড়িয়ে দেননি অভিনেতা। যদিও নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও স্থির হয়নি, তবু তাঁরা নতুন অধ্যায়ের পথে এগোচ্ছেন, এটাই এখন পরিষ্কার।অভিনয় জগতের বাইরে নিজের অনুভূতি ও বিশ্বাস নিয়ে খোলাখুলি কথা বলতে দ্বিধা করেন না অর্জুন রামপাল। যৌনতা, সম্পর্ক ও বিশ্বাস নিয়ে তাঁর স্পষ্ট বক্তব্য অনেকের কাছে অস্বস্তিকর হলেও, অনেকে আবার একে বাস্তববাদী মনোভাব বলেই দেখছেন। সময়ই বলবে, এই বাগ্‌দানের পর তাঁদের সম্পর্ক কোন পথে এগোয়। তবে আপাতত, অর্জুন ও গ্যাব্রিয়েলার নতুন শুরু বলিউডের গসিপ দুনিয়ায় নিঃসন্দেহে অন্যতম আলোচিত বিষয়।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Raunak Khan Bengali Serial | গ্রাম থেকে গ্ল্যামার: জোয়ার ভাঁটার ভানু রৌনক খানের সংগ্রাম

Sasraya News
Author: Sasraya News

PrevPreviousOmar Abdullah Slams Nitish Kumar Over Woman Veil Incident | নারী সম্মান নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক, নীতীশ কুমারের ঘটনায় কড়া সমালোচনায় ওমর আবদুল্লাহ
NextRashtra Prerna Sthal Lucknow | লখনউতে জাতীয় চেতনার নতুন ঠিকানা, রাষ্ট্র প্রেরণা স্থলের কাজ খতিয়ে দেখলেন যোগী আদিত্যনাথNext
Live Cricket Scores
আরো পড়ুন

Rashmika Mandanna injury update, Vijay Deverakonda reaction | চোটে ঘরবন্দী রশ্মিকা, স্ত্রীকে কাছে পেয়ে বিজয়ের মজার আবদার! ‘পরের বার চোট ছাড়াই ছুটি নিও’

Deepti Sharma on India vs Pakistan women Asia Cup | পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে দীপ্তির হুঙ্কার, ‘ওদের থেকে এক ধাপ এগিয়েই থাকি’

Smriti Mandhana 124 runs, Smriti Mandhana world record | এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড স্মৃতি মন্ধানার! মিতালি রাজকে টপকে ইতিহাস, অথচ জানতেনই না

Salman Khan Tukaram Mundhe | কফির দাম বাড়লেই ‘ওঁকে’ পাঠাব! বন্ধুকে সালমনের হুঁশিয়ারি, নেপথ্যে তুকারাম মুন্ডে

Nepal tunnel rescue, Trishuli hydropower rescue | ভরসা ৫০০ ইঞ্জিনিয়ারের হোয়াট্‌সঅ্যাপ গ্রুপ! নেপালের সুড়ঙ্গে জীবনের খোঁজে নকশা দেখিয়ে চলছে উদ্ধারকাজ

ABOUT US

www.sasrayanews.in একটি আধুনিক বাংলা ডিজিটাল সংবাদমাধ্যম, যা সমাজ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও গ্রামবাংলার প্রতিদিনকার বাস্তব ঘটনাগুলি নিরপেক্ষভাবে পাঠকের সামনে তুলে ধরার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। আমাদের মূল লক্ষ্য — সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ সবার কাছে পৌঁছে দেওয়া।

QUICK LINKS

  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Our Reporter
  • Privacy Policy
  • Login
  • New Home
  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Our Reporter
  • Privacy Policy
  • Login
  • New Home

COTEGORIES

Rashmika Mandanna injury update, Vijay Deverakonda reaction | চোটে ঘরবন্দী রশ্মিকা, স্ত্রীকে কাছে পেয়ে বিজয়ের মজার আবদার! ‘পরের বার চোট ছাড়াই ছুটি নিও’

Deepti Sharma on India vs Pakistan women Asia Cup | পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে দীপ্তির হুঙ্কার, ‘ওদের থেকে এক ধাপ এগিয়েই থাকি’

Smriti Mandhana 124 runs, Smriti Mandhana world record | এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড স্মৃতি মন্ধানার! মিতালি রাজকে টপকে ইতিহাস, অথচ জানতেনই না

FOLLOW US

Facebook X-twitter Youtube Instagram

DAILY NEWSLETTER

| Copyright © 2021 Sasraya News |

शहर चुनें

ई-पेपर

वीडियो

लाइव

चैनल

Menu

WhatsApp us