Bollywood 2026, Upcoming Bollywood Films | নতুন বছরের মুখ কারা? মায়ানগরীর স্বপ্নবাজারে ২০২৬ -এর সম্ভাব্য সুপারস্টারদের খোঁজে বলিউড

SHARE:

Bollywood gears up for 2026 with new star pairs, big films and fresh talents. From Ranbir Kapoor to Kartik Aaryan, who will rule the year? ২০২৬-কে সামনে রেখে বলিউডে নতুন তারকা, নতুন জুটি ও বড় ছবির জল্পনা তুঙ্গে। কে হবেন আগামী বছরের সুপারস্টার, তা নিয়েই এই বিশেষ প্রতিবেদন

প্রিয়াঙ্কা চতুর্বেদী ★ সাশ্রয় নিউজ, মুম্বাই : এখনও বড়দিনের আলো ঝলমলে উদ্‌যাপনের জন্য মুখিয়ে সকলে। তার আগেই আরবসাগরের তীরঘেঁষা মায়ানগরীতে (Bollywood) শুরু হয়ে গিয়েছে নতুন বছর ঘিরে জল্পনা। ২০২৫ সালে যাঁরা সাফল্যের হাসি হেসেছেন, তাঁদের মুখে কি ২০২৬-এ আরও বড় হাসি ফুটবে? নাকি নতুন কোনও মুখ, নতুন কোনও জুটি চমকে দেবে বলিউডকে? বছরের শেষপ্রান্তে দাঁড়িয়ে ঠিক এই প্রশ্নগুলিই ঘুরপাক খাচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরমহলে। মুম্বাই (Mumbai) এমন এক শহর, যেখানে প্রতিদিন জন্ম নেয় স্বপ্ন। সারা দেশ থেকে অভিনেতা, পরিচালক, প্রযোজকেরা এখানে আসেন ভাগ্য পরীক্ষার আশায়। কেউ টিকে যান, কেউ হারিয়ে যান ভিড়ের মধ্যে। তবে যাঁরা শেষ পর্যন্ত লড়ে যেতে পারেন, সময় তাঁদের সামনে খুলে দেয় নতুন দরজা। ঠিক সেই সন্ধিক্ষণেই দাঁড়িয়ে বলিউড তাকিয়ে রয়েছে ২০২৬ -এর দিকে, কারা হবেন আগামী দিনের বাজিগর?

এই তালিকায় সবার আগে যাঁর নাম ঘুরছে, তিনি রণবীর কপূর (Ranbir Kapoor)। ‘অ্যানিম্যাল’ ছবিতে তাঁর আগ্রাসী, রক্তাক্ত চরিত্র দর্শককে নাড়িয়ে দিয়েছিল। সেই রণবীরই এবার সম্পূর্ণ বিপরীত এক চরিত্রে আসতে চলেছেন। শোনা যাচ্ছে, ২০২৬-এ তাঁকে দেখা যাবে ‘শ্রীরামচন্দ্র’ চরিত্রে, মহাকাব্যিক ছবি ‘রামায়ণ’-এ। ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, এই চরিত্রে নিজেকে মানসিক ও শারীরিক ভাবে প্রস্তুত করতে নাকি তিনি জীবনযাপনে বড় পরিবর্তন এনেছেন। বিপরীতে থাকছেন সাঁই পল্লবী (Sai Pallavi)। তাঁদের জুটি কি আগামী দিনে বলিউডের সবচেয়ে আলোচিত জুটিগুলির একটিতে পরিণত হবে? এই প্রশ্নের উত্তর দেবে সময়ই। এর পরেই যে জুটিকে ঘিরে তরুণ প্রজন্ম সবচেয়ে বেশি মুখিয়ে, তাঁরা কার্তিক আরিয়ান (Kartik Aaryan) ও শ্রীলীলা (Sreeleela)। অনুরাগ বসু (Anurag Basu) -এর আগামী রোম্যান্টিক ছবিতে এই দুই তারকা প্রথমবার জুটি বাঁধছেন। ছবির ঘোষণার আগেই তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। পর্দার বাইরের এই আলোচনা কি পর্দার প্রেমকে আরও বিশ্বাসযোগ্য করে তুলবে? বলিউড সূত্রের মতে, এই ছবির উপর বড় ভরসা প্রযোজকদের।

আরও পড়ুন : Priyanka Bhattacharjee, Ramayan Movie | রণবীরের ‘রামায়ণ’ হাতছাড়া, কী কারণে শেষ মুহূর্তে বাদ পড়লেন বঙ্গতনয়া প্রিয়াঙ্কা ভট্টাচার্য?

আরও একটি জুটি ইতিমধ্যেই ‘টক অফ দ্য টাউন’। তামন্না ভাটিয়া (Tamannaah Bhatia) ও সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi) ভি. শান্তারাম (V. Shantaram) -এর জীবনীভিত্তিক ছবিতে একসঙ্গে কাজ করছেন। পরিচালনায় অভিজিৎ শিরীষ দেশপাণ্ডে (Abhijit Shirish Deshpande)। ছবিতে তমন্না অভিনয় করছেন জয়শ্রী চরিত্রে, তিনি শান্তারামের ছবিতে অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন। পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকের কৌতূহল তুঙ্গে। সিদ্ধান্তের কেরিয়ারেও এই ছবি হতে পারে টার্নিং পয়েন্ট। নতুন মুখের দিকেও তাকিয়ে রয়েছে বলিউড। রবীনা টন্ডন (Raveena Tandon) -এর কন্যা রাশা থডানী (Rasha Thadani) নতুন বছরে আসছেন ‘লাইকী লাইকা’ ছবির মাধ্যমে। বিপরীতে অভয় বর্মা (Abhay Verma)। ফ্যান্টম ফিল্মস (Phantom Films) -এর প্রযোজনায় তৈরি এই ছবি বর্তমান প্রজন্মের প্রেম, সম্পর্ক আর বিচ্ছেদের গল্প বলবে বলে জানা যাচ্ছে। প্রশ্ন একটাই, মায়ের মতোই কি দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে পারবেন রাশা?

একই ভাবে আলোচনায় শানায়া কপূর (Shanaya Kapoor) ও আদর্শ গৌরব (Adarsh Gourav)। বিজয় নাম্বিয়ার (Vijay Nambiar) পরিচালিত ‘তু ইয়া ম্যায়’ ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন তাঁরা। প্রেম, জীবনের টানাপোড়েন আর অস্তিত্বের লড়াই, এই ছবির মূল বিষয়বস্তু। মুক্তি পাচ্ছে প্রেমদিবসের আগের দিন, ১৩ ফেব্রুয়ারি। তারুণ্যের আবেগকে কতটা ছুঁতে পারবে এই ছবি, সেদিকেই তাকিয়ে ট্রেড অ্যানালিস্টরা। এই সব ছবির বাইরেও ২০২৬ সালে মুক্তি পাবে একগুচ্ছ বড় ও মাঝারি বাজেটের ছবি। তার মধ্যেই লুকিয়ে থাকতে পারে আগামী দিনের সুপারস্টার। বলিউডে ইতিহাস বলছে, অনেক সময় একটিমাত্র ছবিই বদলে দেয় অভিনেতার ভাগ্য। তাই নতুন বছরের শুরুতেই ইন্ডাস্ট্রি যেন দম বন্ধ করে অপেক্ষা করছে, কারা হবেন ২০২৬-এর সবচেয়ে বড় চমক? তবে মায়ানগরী আবারও প্রস্তুত নতুন স্বপ্ন, নতুন তারকা আর নতুন গল্পের জন্য। নতুন বছরের সিনেমার বাজারে উত্তেজনা তুঙ্গে। এখন দেখার, ২০২৬ কার জন্য নিয়ে আসবে সাফল্যের আলো, আর কার জন্য কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার সময়।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : MeMeraki Presents ‘Kalam: Sacred Lines, Shared Stories’ – A Celebrated Exhibition of India’s Sacred Textile Traditions in Hyderabad

Sasraya News
Author: Sasraya News