Goa nightclub fire, Birch Club Goa accident | ‘নথি নেই, নজরদারি নেই’: গোয়ার নৈশক্লাবের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে ধেয়ে আসছে তীব্র সমালোচনা

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ গোয়া : গোয়ার (Goa) আরপোরা এলাকার জনপ্রিয় নৈশক্লাব ‘বির্চ’-এ (Birch Club) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একের পর এক গাফিলতির অভিযোগ উঠছে। প্রাথমিক তদন্তেই স্পষ্ট হয়েছে, ক্লাব কর্তৃপক্ষ দমকলের বাধ্যতামূলক অনুমতিপত্র বা ‘এনওসি’ ছাড়াই দিনের পর দিন ব্যবসা চালিয়ে যাচ্ছিল। শুধু তাই নয়, অগ্নি-নিরাপত্তা নির্দেশিকা লঙ্ঘনের একাধিক নজিরও মিলেছে। ফলে প্রশ্ন উঠছে- বৈধ নথি না থাকলে কী ভাবে এত বড় নৈশক্লাব কোনও বাধা ছাড়াই কার্যক্রম চালিয়ে যেতে পারল?

গোয়ার অগ্নিনির্বাপন ও জরুরি পরিষেবা বিভাগের ডিরেক্টর নীতিন ভি. রাইকার (Nitin V Raikar) ঘটনাস্থল ঘুরে দেখে জানান, ‘‘ক্লাবটির অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর ত্রুটি ছিল। নিয়ম অনুযায়ী দমকলের ছাড়পত্র থাকা বাধ্যতামূলক। কিন্তু এই ক্লাবের ক্ষেত্রে সেই প্রাথমিক নথিই নেই।’’ তিনি আরও জানান, আগুন লাগার উৎস এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সম্ভাবনাই বেশি বলে মনে করছেন তদন্তকারীরা। একইসঙ্গে অন্য কোনও কারণ থেকেও আগুন ছড়াতে পারে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।চোখে দেখা আতঙ্কের মুহূর্তের বিবরণ দিতে গিয়ে রাইকার বলেন, ‘‘শনিবার রাতে চলছিল পার্টি। ডান্স ফ্লোরে নাচছিলেন অনেকেই। হঠাৎ আগুন লেগে কাঠের কাঠামোতে দ্রুত ছড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো পরিবেশ ধোঁয়ায় ভরে যায়। আতঙ্কে সবাই ছুটতে শুরু করেন। অনেকেই বেসমেন্টের দিকে নেমে যান, যা সবচেয়ে বিপজ্জনক সিদ্ধান্ত হয়ে ওঠে।’’

আরও পড়ুন : India free e-visa for Russians | রাশিয়ানদের জন্য সুখবর! বিনামূল্যে ৩০ দিনের ই-ভিসা চালু করছে ভারত, দু’দেশের সম্পর্ক আরও মজবুত করলেন মোদী-পুতিন

ফায়ার ডিপার্টমেন্টের নিয়ম অনুসারে, নৈশক্লাব পরিচালনার জন্য পর্যাপ্ত নির্গমন পথ, অগ্নিনির্বাপক যন্ত্র, এলার্ম সিস্টেম ও প্রশিক্ষিত কর্মীর উপস্থিতি বাধ্যতামূলক। কিন্তু রাইকার দাবি করেছেন, বির্চ ক্লাবের ক্ষেত্রে এই কোনোটাই যথাযথভাবে মজুত ছিল না। ‘‘নিয়ম না মেনে বাণিজ্যিক কার্যক্রম চালানোই এই বিপর্যয়ের মূল কারণ,’’ অভিযোগ তাঁর। গোয়ায় বাগা (Baga) সৈকতের খুব কাছে অবস্থিত এই ক্লাবটিতে শনিবার রাত ১২টা পেরোনোর পরই আগুন লাগে। রাত সাড়ে ১২টার পর দমকলের কাছে প্রথম খবর আসে। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ঠিকই, কিন্তু ততক্ষণে ধোঁয়ায় দমবন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকে। ‘‘যাঁরা অসুস্থ হয়েছিলেন তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়,’’ জানিয়েছেন রাইকার। গোয়া পুলিশের হিসেব অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ২৫-এ দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে চার জন পর্যটক, ১৪ জন ক্লাব কর্মী। বাকি সাত জনের পরিচয় এখনও জানা যায়নি। দমকল দফতরের পরীক্ষায় ক্লাবের ভেতরে থাকা বেশ কিছু অংশে ‘ফায়ার-প্রুফ’ ব্যবস্থা কার্যত ছিল না বলেও জানা যাচ্ছে।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। নিহতদের পরিবার প্রতি ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা এবং আহতদের প্রতি ৫০ হাজার টাকা করে সাহায্যের ঘোষণা করেন তিনি। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত (Pramod Sawant) সমাজমাধ্যমে লেখেন, ‘‘এই ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। রাজ্য সরকার সব রকম সাহায্য করবে। দ্রুত তদন্ত শুরু হয়েছে।’’ ইতিমধ্যেই ঘটনাটির ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ক্লাবের মালিক ও জেনারেল ম্যানেজারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে গোয়া পুলিশ। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক আশ্রয় এবং নজরদারির অভাবেই এই ক্লাব বছরের পর বছর ধরে নিয়মভঙ্গ করে চলছিল। তাই এখন নতুন করে প্রশ্ন উঠছে, যদি সময়মতো নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হতো, তাহলে কি এতগুলি প্রাণহানি ঠেকানো যেত?

বিশেষজ্ঞদের মতে, রাজ্যে অসংখ্য নৈশক্লাব, রেস্তরাঁ এবং বার অগ্নি নিরাপত্তার ক্ষেত্রে নিয়ম অমান্য করে চলছে। এই ঘটনার পর গোয়া প্রশাসন নতুন করে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনের দাবি, রাজ্যের সব বাণিজ্যিক প্রতিষ্ঠানকে আবারও নথি, ফায়ার সিস্টেম এবং এনওসি যাচাইয়ের নির্দেশ দেওয়া হচ্ছে। তবে স্থানীয়দের আক্ষেপ, এমন বৃহৎ বিপর্যয়ের পরই কেন নিয়মকানুনের কথা মনে পড়ে?ভিকটিম পরিবারের কাছে এই ট্র্যাজেডি শুধুই প্রশাসনিক ব্যর্থতার ফল। গোয়ায় পর্যটন মরসুম চলতে থাকায় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পর্যটক ও স্থানীয়দের মধ্যে। নৈশজীবনের জন্য বিখ্যাত রাজ্যে ভবিষ্যতে এমন ঘটনা রুখতে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে বিভিন্ন স্তর থেকে।

রাজ্যে অসংখ্য নৈশক্লাব, রেস্তরাঁ এবং বার অগ্নি নিরাপত্তার ক্ষেত্রে নিয়ম অমান্য করে চলছে। এই ঘটনার পর গোয়া প্রশাসন নতুন করে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনের দাবি, রাজ্যের সব বাণিজ্যিক প্রতিষ্ঠানকে আবারও নথি, ফায়ার সিস্টেম এবং এনওসি যাচাইয়ের নির্দেশ দেওয়া হচ্ছে।
গোয়ার নাইট ক্লাবে আগুন। ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : PM Narendra Modi praises Devabrata | কাশীতে তরুণ দেবব্রতর বৈদিক সাধনায় দেশ গর্বিত, প্রশংসায় মুখর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Sasraya News
Author: Sasraya News