2027 World Cup Rohit Sharma | ‘তোমাকে ছাড়া বিশ্বকাপ অসম্পূর্ণ’, অনুশীলনে রোহিতের পুল শটে উচ্ছ্বসিত ভক্তরা, ভাইরাল ভিডিওতে ফিরছে পুরনো হিটম্যান!

SHARE:

রোহিত, রোহিত’ ধ্বনি, যা দলীয় পরিবেশকে উত্তপ্ত করেছিল। বোর্ডের অভ্যন্তরীণ চাপে পড়েই তিনি পদ ছেড়েছিলেন বলে জোর জল্পনা তৈরি হয়েছিল। বিশেষ সূত্রে খবর, নাইট শিবিরে তার আসার সম্ভাবনা প্রবল। কেকেআরের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, “রোহিতের মতো অভিজ্ঞ অধিনায়ককে পাওয়া দলের জন্য সোনায় সোহাগা হবে। তার নেতৃত্বে মুম্বাই যেমন একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে, তেমনই কলকাতাকেও নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন।”

পারিজাত গঙ্গোপাধ্যায়, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : নেতৃত্বের ভার আর তাঁর হাতে নেই, কিন্তু জনপ্রিয়তার শিখর থেকে বিন্দুমাত্র নেমে আসেননি ভারতীয় ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma)। ওয়ানডে অধিনায়কের দায়িত্ব হারালেও ‘হিটম্যান’-এর (Hitman) ব্যাট এখনও ভরসার প্রতীক। আসন্ন অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে মুম্বইয়ের শিবাজি পার্কে (Shivaji Park, Mumbai) যখন ঘাম ঝরাচ্ছেন রোহিত, তখন মাঠের গ্যালারি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সর্বত্র তাঁকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। অনুশীলনের এক ভাইরাল ভিডিও এখন যেন ভারতীয় ক্রিকেটভক্তদের নতুন আবেগের কেন্দ্রবিন্দু।

ভিডিওতে দেখা যাচ্ছে, রোহিতের প্রিয় পুল শট আগের মতোই নিঁখুত, বল যেন ব্যাট থেকে গুলি হয়ে বেরোচ্ছে। কভার ড্রাইভ, সুইপ, ফ্লিক একের পর এক ক্লাসিক শটের ফুলঝুরি ছড়াচ্ছেন এই ৩৮ বছর বয়সি ব্যাটার। সেই দৃশ্য দেখে ভক্তদের মুখে একটাই কথা, ‘রোহিত ভাই, তোমাকে ছাড়া ২০২৭ বিশ্বকাপ অসম্পূর্ণ।’ কেউ কেউ আবার লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় গিয়েও এভাবেই মারো হিটম্যান, স্টার্ক (Mitchell Starc) থাকলে থাকুক, তোমার পুল শটই উত্তর।’ এই প্রতিক্রিয়াগুলোই যেন প্রমাণ করছে, রোহিত এখনও কোটি ভক্তের হৃদয়ে অদম্য নায়ক। যদিও ক্রিকেটমহলের একাংশের মতে, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজটাই হতে পারে তাঁর কেরিয়ারের অ্যাসিড টেস্ট। সেখানে ব্যর্থ হলে জাতীয় দল থেকে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে পারে। কিন্তু রোহিতকে চেনা মানুষ জানেন, প্রতিবারের মতো এবারও তিনি উত্তর দেবেন ব্যাট দিয়ে, হাল ছাড়বেন না সহজে।

সূত্রের খবর, রোহিত সম্প্রতি টানা তিন ঘণ্টা ধরে নিবিড় অনুশীলন করেছেন। প্রায় ৮ থেকে ১০ জন বোলার নেটে তাঁকে বল করেছেন, আর পাশে ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ফিজিও অমিত দুবে (Amit Dubey)। তাঁরা মিলেই তৈরি করেছেন বাউন্সি পিচ, যাতে অস্ট্রেলিয়ার মতো পরিবেশে প্রস্তুতি নেওয়া যায়। রোহিতকে বারবার শর্ট বল মোকাবিলা করতে দেখা গেছে, যা ইঙ্গিত দিচ্ছে, তিনি এখন থেকেই স্টার্ক, কামিন্স (Pat Cummins) ও হ্যাজলউডের (Josh Hazlewood) মতো বোলারদের জন্য তৈরি হচ্ছেন। শুধু অনুশীলনেই নয়, ফিটনেস নিয়েও রোহিত এখন প্রবল মনোযোগী। শারীরিক ওজন কমানোর চেষ্টা চলছে, খাদ্যাভ্যাসে এনেছেন পরিবর্তন। এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মন্তব্য করেছেন, ‘রোহিত জানেন তাঁর সামনে আর কয়েকটা বড় সিরিজই আছে। তাই তিনি নিজেকে নতুনভাবে সাজিয়ে নিচ্ছেন। যে রোহিতকে আমরা ২০১৯ বিশ্বকাপে দেখেছিলাম, হয়তো আবার সেই রোহিতকেই দেখা যাবে অস্ট্রেলিয়া সফরে।’

সোশ্যাল মিডিয়ায় রোহিতের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে একরকম আন্দোলন। তাঁরা চাইছেন, ২০২৭ সালের বিশ্বকাপ দলে রোহিতকে অবশ্যই রাখা হোক। এক ভক্ত লিখেছেন, ‘রোহিত ছাড়া ভারতের ব্যাটিং কল্পনাই করা যায় না।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘তাঁর উপস্থিতি ড্রেসিং রুমে মানেই আত্মবিশ্বাস। নেতৃত্ব না থাকলেও তিনি আমাদের ক্যাপ্টেন।’ রোহিতের এই অনুশীলন সেশন দেখতে যে বিপুল সংখ্যক মানুষ হাজির ছিলেন, সেটাও নজরকাড়া। স্থানীয় সূত্রের খবর, দর্শকের সংখ্যা এতটাই বেশি ছিল যে, অনেকের মতে সেটি যেন মিনি-ম্যাচের আবহ তৈরি করেছিল। কেউ কেউ বলছেন, দিল্লিতে (Delhi) ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (West Indies) টেস্ট ম্যাচেও এত দর্শক দেখা যায়নি যতটা রোহিতের নেট প্র্যাকটিসে হয়েছিল।

অস্ট্রেলিয়া সফরের আগে হিটম্যানকে এমন মনোযোগী অবস্থায় দেখে ক্রিকেট বিশ্লেষকদের মতে, এটাই রোহিতের সেরা সংকেত। কারণ তিনি যখন শান্তভাবে প্রস্তুতি নেন, তখনই বিপক্ষের দুঃস্বপ্ন হয়ে ওঠেন। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর প্রথম ডাবল সেঞ্চুরি থেকে শুরু করে ২০২৩ বিশ্বকাপে পাওয়ারপ্যাক ব্যাটিং, প্রতিটি মুহূর্তই প্রমাণ করেছে, রোহিত মানেই ভরসা, রোহিত মানেই ভারতের গর্ব। এখন চোখ থাকবে অস্ট্রেলিয়ার সেই বাউন্সি উইকেটে, যেখানে রোহিতের ব্যাট আবার জ্বলে উঠতে পারে। ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায়, ‘হিটম্যান’ কি আবার ফিরিয়ে আনবেন সেই পুরনো ছন্দ? তাঁরা বিশ্বাস করেন, রোহিতের একটাই শটই যথেষ্ট পুরো দেশকে একত্রিত করার জন্য। কারণ, পুল শটে যে জাদু মিশে আছে, তা সময়ও মুছে দিতে পারেনি।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Rohit Sharma | নতুন রূপে রোহিত শর্মা : ফিটনেসে বদলে গেল হিটম্যান, ক্রিকেট দুনিয়া মুগ্ধ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন