Salman Khan Punjab Flood Relief | নীরবে সাহায্যের হাত বাড়ালেন সলমন খান, পাঞ্জাবের বন্যাদুর্গতদের পাশে ‘বিইং হিউম্যান’

SHARE:

পর্যন্ত আইপিএলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। মাঠে বলিউডের গ্ল্যামার, টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় বিপুল প্রচার, আর্থিক লাভ, সব মিলিয়ে আইপিএল ক্রিকেট একটি বিশাল বিনোদনের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তবে সালমান খান স্পষ্ট করে দিলেন, তিনি এই দৌড়ে নেই এবং থাকতে চানও না।

পার্বতী কাশ্যপ, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : পাঞ্জাবের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল বর্ষণ আর ভয়াবহ বন্যা এখনও পর্যন্ত ৩৭ জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। ঘরছাড়া হয়ে গিছেন কয়েক হাজার মানুষ। রাস্তাঘাট প্লাবিত, চাষের জমি ধ্বংস, স্কুল-কলেজ বন্ধ হয়ে পড়েছে। এমন কঠিন পরিস্থিতিতে সামনে এসে দাঁড়িয়েছেন পঞ্জাব ও বলিউডের একাধিক তারকা। দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh), শেহনাজ গিল (Shehnaaz Gill)-এর মতো তারকারা যেখানে খোলাখুলি সাহায্যের ঘোষণা দিয়েছেন, সেখানে সলমন খান (Salman Khan) বেছে নিয়েছেন নিঃশব্দ পথ। তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিইং হিউম্যান’ (Being Human) ইতিমধ্যেই সক্রিয়ভাবে মাঠে নেমে পড়েছে। সংস্থার পক্ষ থেকে একটি ত্রাণ-টিম পাঞ্জাবে পৌঁছে যায়। শুধু খাবার বা ওষুধ নয়, সলমনের তরফে পাঁচটি নৌকাও পাঠানো হয়েছে উদ্ধারকার্যে ব্যবহারের জন্য। এর মধ্যে তিনটি নৌকা বিভিন্ন প্লাবিত এলাকায় ঘুরে ঘুরে দুর্গত মানুষদের কাছে খাবার, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছে। বাকি দু’টি নৌকা পাঠানো হয়েছে ফিরোজপুর (Firozpur) সীমান্তে, যেখানে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। স্থানীয় সূত্রের খবর, সলমনের টিম কেবল সরবরাহ করেই ক্ষান্ত হয়নি, তারা নিজেরাও উদ্ধারকাজে অংশ নিয়েছে। ত্রাণের কাজে যুক্ত এক স্বেচ্ছাসেবী জানিয়েছেন, “আমরা শুধু খাবার আর ওষুধ বিলি করছি না, ভাঙা ঘরের মধ্যে আটকে থাকা মানুষদেরও বের করে আনছি। সলমন স্যার স্পষ্ট বলেছেন, এখানে যা যা করার দরকার, তা করতে হবে।” এই মন্তব্য থেকেই পরিষ্কার, সলমন খান নিজে প্রকাশ্যে কিছু না বললেও, আড়ালে বসে পুরো ত্রাণ কার্যক্রমকে মনিটর করছেন।

Read : Salman Khan marriage | প্রাক্তন প্রেমিকার জন্মদিনে হাজির সলমন, বিয়ের ইঙ্গিতেই কি উষ্ণতা?

সলমন খান সম্প্রতি ‘বিগ বস ১৯’ (Bigg Boss 19)-এর মঞ্চে দেশের একাধিক রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। যদিও পঞ্জাবের জন্য তিনি আলাদাভাবে কিছু বলেননি, কিন্তু পরবর্তী সময়েই জানা যায় তাঁর সংস্থা সক্রিয়ভাবে সাহায্য শুরু করেছে। প্রশাসনিক সূত্র আরও জানাচ্ছে, তিনি শুধু ত্রাণসামগ্রী পাঠিয়েই থামবেন না, পঞ্জাবের কয়েকটি বন্যাবিধ্বস্ত গ্রামকে ‘দত্তক’ নেওয়ারও পরিকল্পনা করছেন। অর্থাৎ দীর্ঘমেয়াদে সেই গ্রামগুলিকে পুনর্গঠনের দায়িত্ব নেবেন। পাঞ্জাবে বন্যা পরিস্থিতির ভয়াবহতা দিন দিন বাড়ছে। নৌকায় চড়ে বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে। হাসপাতালের জরুরি বিভাগে চাপ বেড়েছে কয়েকগুণ। এই পরিস্থিতিতে বলিউড তারকাদের সাহায্যের হাত নিঃসন্দেহে বড় ভূমিকা রাখছে। স্থানীয় প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, “সরকারি ত্রাণের পাশাপাশি সলমন খানের সংস্থার মতো উদ্যোগগুলো দুর্দান্ত সাহায্য করছে। মানুষের কাছে খাবার পৌঁছনো থেকে শুরু করে চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা, সব ক্ষেত্রেই তারা পাশে দাঁড়াচ্ছে।”

প্রসঙ্গত, সলমন খান এর আগে বহুবার দুর্যোগের সময়ে সাহায্যের হাত বাড়িয়েছেন। করোনা মহামারির সময় দিনমজুরদের জন্য খাদ্য ও আর্থিক সহায়তা থেকে শুরু করে চিকিৎসকদের নিরাপত্তা সামগ্রী পৌঁছে দেওয়ায় তাঁর উদ্যোগ আলোচনায় এসেছিল। এবারও তিনি কোনও প্রচার না করে, নীরবে কাজ করার পথ বেছে নিয়েছেন। পাঞ্জাবের সাধারণ মানুষ এই উদ্যোগকে কৃতজ্ঞতার সঙ্গে স্বাগত জানিয়েছেন। ফিরোজপুরের এক দুর্গত বাসিন্দা জানিয়েছেন, “আমরা ভাবছিলাম সবাই আমাদের ভুলে গেছে। কিন্তু হঠাৎ দেখলাম ‘বিইং হিউম্যান’-এর টিম খাবার নিয়ে এসেছে। শুধু খাবার নয়, আমাদের সমস্যার কথা শুনছে। এটা আমাদের কাছে অনেক বড় ভরসা।” অনেকেই মনে করছেন, সলমন খানের এই উদ্যোগ থেকে বোঝা যায়, প্রচারের আলোয় না দাঁড়িয়ে কাজ করার মধ্যেই রয়েছে তাঁর সন্তুষ্টি। যতটা সম্ভব কার্যকর সাহায্য পৌঁছে দেওয়া, এটাই এখন তাঁর কাছে আসল লক্ষ্য। আর ঠিক সেই কারণেই, আজকের এই দুর্দিনে পঞ্জাববাসীর কাছে সলমন খান হয়ে উঠেছেন এক নীরব নায়ক।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Harbhajan Singh, Punjab Floods | বন্যার্তদের ভরসা হয়ে উঠলেন সিং, নৌকা-অ্যাম্বুল্যান্স দান করে পাশে ‘পাঞ্জাব দা পুত্তর’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment