Sushmita Sen Rohman Shawl relationship | সম্পর্কের কোনও নাম নেই, তবু অটুট ভালবাসা: সুস্মিতা-রোহমান জুটির বিরল সমীকরণে নেট দুনিয়া মুগ্ধ

SHARE:

সপ্তাহের শুরুতে সুস্মিতা ও রোহমনের ‘সম্পর্ক’ পা দিল সাত বছরে। আর সেই বিশেষ মুহূর্তে একটি আবেগময় পোস্টে নিজেদের সম্পর্কের রসায়নের অনন্যতা তুলে ধরলেন কাশ্মীরি মডেল ও অভিনেতা রোহমন। তিনি একটি ঘনিষ্ঠ ছবি ভাগ করে নেন, সেখানে দেখা যায়, সুস্মিতাকে আলতো জড়িয়ে রয়েছেন রোহমন। ক্যাপশনে লিখেছেন, “কিছু গল্প নাম ছাড়াই বেড়ে ওঠে।

মেধা পাল ★ সাশ্রয় নিউজ ডেস্ক : বলিউডে সম্পর্কের মানে প্রতিদিন বদলায়। কিন্তু সেই দৌড়ে এক জুটি যেন নিজের আলাদা জায়গা করে নিয়েছেন সুস্মিতা সেন (Sushmita Sen) ও রোহমন শোল (Rohman Shawl)। একসময় তাঁরা প্রেমিক-প্রেমিকার পরিচয়ে ছিলেন, তারপর বিচ্ছেদ! কিন্তু শেষ পর্যন্ত ভেঙে যায়নি সম্পর্কের সেতু। আরও এক গভীর বন্ধনের পরতে যেন বাঁধা পড়ে আছেন তাঁরা। নামহীন সেই সম্পর্ক আজও জ্বলজ্বল করছে বিশ্বাস, শ্রদ্ধা আর নির্ভরতার আলোয়।

সপ্তাহের শুরুতে সুস্মিতা ও রোহমনের ‘সম্পর্ক’ পা দিল সাত বছরে। আর সেই বিশেষ মুহূর্তে একটি আবেগময় পোস্টে নিজেদের সম্পর্কের রসায়নের অনন্যতা তুলে ধরলেন কাশ্মীরি মডেল ও অভিনেতা রোহমন। তিনি একটি ঘনিষ্ঠ ছবি ভাগ করে নেন, সেখানে দেখা যায়, সুস্মিতাকে আলতো জড়িয়ে রয়েছেন রোহমন। ক্যাপশনে লিখেছেন, “কিছু গল্প নাম ছাড়াই বেড়ে ওঠে।
সুস্মিতা ও রোহমন। ছবি: সংগৃহীত

সপ্তাহের শুরুতে সুস্মিতা ও রোহমনের ‘সম্পর্ক’ পা দিল সাত বছরে। আর সেই বিশেষ মুহূর্তে একটি আবেগময় পোস্টে নিজেদের সম্পর্কের রসায়নের অনন্যতা তুলে ধরলেন কাশ্মীরি মডেল ও অভিনেতা রোহমন। তিনি একটি ঘনিষ্ঠ ছবি ভাগ করে নেন, সেখানে দেখা যায়, সুস্মিতাকে আলতো জড়িয়ে রয়েছেন রোহমন। ক্যাপশনে লিখেছেন, “কিছু গল্প নাম ছাড়াই বেড়ে ওঠে। কিন্তু সেই গল্পের অর্থ কখনও বদলে যায় না।” এই ক’য়েকটি শব্দেই যেন প্রকাশ পায় তাঁদের নামহীন অথচ গভীর সম্পর্কের ব্যপ্তি। বর্তমানে যখন সোশ্যাল মিডিয়ায় সম্পর্ক মানেই অনুরাগ, বিচ্ছেদ, আবার একেরপর এক অন্য সম্পর্কে জড়ানো, সেখানে দাঁড়িয়ে সুস্মিতা-রোহমন এক অন্য রকম উদাহরণ।

সুস্মিতা সেনের সঙ্গে নিজের সম্পর্কের গভীরতা ব্যাখ্যা করতে গিয়ে রোহমন আরও লেখেন, “আমি তোমাকে দাবা খেলা শিখিয়েছিলাম। আর এখন তুমি আমাকে হারিয়ে দাও। তুমি আমাকে সাঁতার কাটা শিখিয়েছিলে। জলের ধারে-কাছে যেতেও যে ভয় পেত, তাকে টেনে নামিয়েছিলে জলে।” এই কথার মধ্যেই স্পষ্ট তাঁদের একে অপরকে গড়ে তোলার, সাহস জোগানোর সফর। কিন্তু শুধু শেখানো নয়, সেই সম্পর্ক ছিল একে অপরের ব্যর্থতা, ভয়, শক্তির ভাগ করে নেওয়ার একটি মানসিক আদানপ্রদানের মঞ্চ। রোহমন সেই কথাই বলেন, “আমরা নিজেদের ভূমিকা অদল-বদল করেছি। নিজেদের ভয়, শক্তির দেওয়া-নেওয়া হয়েছে আমাদের। আর এই চেকমেটের মধ্যে আমরা এমন এক সম্পর্ক খুঁজে পেয়েছি যার কোনও নামের দরকার পড়ে না।”

কিন্তু এই ‘নামহীন’ সম্পর্কের জায়গাটা কোথায়? বন্ধুত্ব? সহচর্য? আত্মিক নির্ভরতা? রোহমনের নিজের কথাতেই রয়েছে উত্তর, “প্রেমিক-প্রেমিকা নই, আবার আগন্তুকও নই। এই সবের চেয়ে কোমল কিছু এবং বিরল। তুমি আমার নিরাপদ স্থল ছিলে, এখনও তেমনই আছ।” এই শব্দবন্ধ, ‘তুমি আমার নিরাপদ স্থল’, যেন ইঙ্গিত দেয় যে তাঁদের সম্পর্কের কাঠামো সামাজিক সংজ্ঞা ছাড়িয়ে আত্মার ছোঁয়ায় বাঁধা। আজকের যুগে যেখানে ‘সম্পর্ক’ মানেই প্রায়শই একটা নির্দিষ্ট সংজ্ঞায় ফেলা হয়, তাদের বন্ধুত্ব-ভিত্তিক এই ভালবাসা এক গভীর মানবিক বার্তা বহন করে।রোহমনের স্বীকারোক্তিতে আরও এক গুরুত্বপূর্ণ দিক উঠে আসে, আত্মিক কৃতজ্ঞতা। তিনি বলেন, “আমাদের মধ্যে যে ভালবাসা ছিল ও যা বন্ধুত্ব রয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ।” এই এক বাক্যই প্রকাশ করে যে তাঁদের মধ্যে ভালবাসা এখন শুধুই আবেগের নয়, এক অন্য মাত্রার সম্মান ও নির্ভরতার।

প্রসঙ্গত, ২০১৮ সালে প্রথমবার সামনে আসে সুস্মিতা সেন ও রোহমন শোলের সম্পর্কের কথা। সোশ্যাল মিডিয়ায় একে-অপরকে নিয়ে নানা মুহূর্ত ভাগ করে নেওয়ার মাধ্যমে তাঁদের প্রেমের ইঙ্গিত মেলে। যদিও ২০২১ সালের শেষ দিকে তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসে। অনেকেই ভেবেছিলেন, এই সম্পর্ক এখানেই শেষ। কিন্তু বাস্তবে দেখা যায়, বিচ্ছেদ মানে সম্পর্কের মৃত্যু নয়।অন্যদিকে, রোহমন নানা সময়ে সুস্মিতার সঙ্গে বিভিন্ন পারিবারিক মুহূর্তে উপস্থিত থেকেছেন। কেবল তা-ই নয়, সুস্মিতার দুই দত্তক কন্যা রেনে ও আলিশার সঙ্গেও তাঁর সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ। সুস্মিতা নিজেও নানা সাক্ষাৎকারে বলেছেন, “রোহমন একজন দারুণ মানুষ। আর আমাদের সম্পর্ক কোনও তিক্ততাকে জায়গা দেয়নি।” তাঁদের এই পরিণত মানসিকতা ভক্তদের কাছে এক শিক্ষার নাম।

সোশ্যাল মিডিয়ায় এখন রোহমনের এই পোস্ট ঘিরে নেটিজেনদের আবেগ উথলে উঠেছে। কেউ বলছেন, “এটাই আসল সম্পর্কের সংজ্ঞা”, কেউ আবার লিখছেন, “সত্যিই, ভালবাসার কোনও নাম হয় না।” অনেকেই সুস্মিতা-রোহমনের এই বন্ধুত্বকে ‘পিওর কানেকশন’ বলে আখ্যা দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, যেখানে বলিউডে প্রতিদিনই নতুন সম্পর্ক গড়ে উঠে, আবার ভেঙেও যায়, সেখানে সুস্মিতা সেন ও রোহমন শোলের এই সম্পর্কটা দাঁড়িয়ে থাকল এক অন্যরকম দৃষ্টান্ত হিসেবে। নাম নেই, তবু যে সম্পর্ক নির্ভরতায় টিকে থাকে, ভালবাসার ভাষা হয়ে ওঠে চোখের চাওয়া আর আত্মার বোঝাপড়ায়, সেই সম্পর্ককে সম্মান জানায় সময়।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Vidya Balan intimate scene experience | ঘনিষ্ঠ দৃশ্যের আগে সহ-অভিনেতার অপরিচ্ছন্নতা দেখে অবাক বিদ্যা বালন, কী বললেন অভিনেত্রী?

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment