Chicken recipe | Murghi-Aloo Jugolbondi : মুরগি-আলুর যুগলবন্দী : একবার খেলে বারবার বানাতে মন চাইবে

SHARE:

চিরচেনা স্বাদের বাইরে গিয়ে যদি কিছু নতুন খুঁজছেন, এই মুরগি-আলুর যুগলবন্দী (Chicken recipe / Jugolbondi) রেসিপি হতে পারে আপনার পরবর্তী রান্নার চমক। সহজ, অভিনব, অথচ মনভরানো ঠিক যেমন চায় আজকের রান্নাঘরের রসনায় উৎসাহী বাঙালি। আসলে মাংসপ্রেমী বাঙালির রসনা মানেই এক কড়াই সুগন্ধি মশলায় মাখানো মাংসের ঝোল। তবে এইবারের পদটি একটু ভিন্ন, একটু অভিনব।

সৌভিক দাস ★ সাশ্রয় নিউজ : চিরচেনা স্বাদের বাইরে গিয়ে যদি কিছু নতুন খুঁজছেন, এই মুরগি-আলুর যুগলবন্দী (Chicken recipe / Jugolbondi) রেসিপি হতে পারে আপনার পরবর্তী রান্নার চমক। সহজ, অভিনব, অথচ মনভরানো ঠিক যেমন চায় আজকের রান্নাঘরের রসনায় উৎসাহী বাঙালি। আসলে মাংসপ্রেমী বাঙালির রসনা মানেই এক কড়াই সুগন্ধি মশলায় মাখানো মাংসের ঝোল। তবে এইবারের পদটি একটু ভিন্ন, একটু অভিনব। মুখরোচক হলেও খুব বেশি ঝক্কির নয়, কিন্তু চেনা উপাদানে তৈরি এই রেসিপিতে রয়েছে এক বুদ্ধিদীপ্ত মোচড়। আলুপ্রেমীদের মন জয় করে, আবার যারা মনে করেন ‘আলু মানেই বাড়াবাড়ি’, তাদেরও চমকে দিতে পারে এই পদ। নাম: মুরগি-আলুর যুগলবন্দি (Murghi-Aloo Jugolbondi)। শুনেই বুঝতে পারছেন, আলু ও মুরগির মিশেলে বানানো, তবে আলু এখানে থাকেও, আবার যেন থাকে না! কারণ এই রান্নায় আলু আছে সেদ্ধ হয়ে, দইয়ের সঙ্গে মিশে মাংসের মশলায় রূপান্তরিত হয়ে। আলুর কায়া নেই, কিন্তু স্বাদে-গন্ধে ছাপ রেখে যায়। ফলে খেতে গিয়ে আলুর অতিরিক্ত উপস্থিতি যেমন বিরক্ত করে না, তেমনই আলুপ্রেমীরাও নিরাশ হন না।এই সহজ অথচ অভিনব রান্না তৈরি করতে সময় লাগবে বড়জোর ৪৫ মিনিট। কিন্তু একবার রান্না করে দেখুন, এই পদ আপনার সাপ্তাহিক মেনুর চমক হয়ে উঠতে বাধ্য।

চিরচেনা স্বাদের বাইরে গিয়ে যদি কিছু নতুন খুঁজছেন, এই মুরগি-আলুর যুগলবন্দী (Chicken recipe / Jugolbondi) রেসিপি হতে পারে আপনার পরবর্তী রান্নার চমক। সহজ, অভিনব, অথচ মনভরানো ঠিক যেমন চায় আজকের রান্নাঘরের রসনায় উৎসাহী বাঙালি। আসলে মাংসপ্রেমী বাঙালির রসনা মানেই এক কড়াই সুগন্ধি মশলায় মাখানো মাংসের ঝোল। তবে এইবারের পদটি একটু ভিন্ন, একটু অভিনব।
স্বাদে ও সুগন্ধে ভরপুর চিকেন রেসিপি। ছবি : সংগৃহীত
কী কী লাগবে?

মুরগির মাংস (Chicken) ৫০০ গ্রাম, ভিনিগার (Vinegar) ১ টেবিল চামচ, টক দই (Curd) ১ কাপ, সেদ্ধ আলু (Boiled Potato) ২টি, রসুন কোয়া (Garlic Cloves) ১০-১২টি, আদার টুকরো (Ginger) ২ গাঁট মাপের, কাঁচা লঙ্কা (Green Chili) ৪-৫টি, গোলমরিচ (Black Pepper) আধ টেবিল চামচ, জোয়ান (Carom Seeds) আধ টেবিল চামচ, সাদা তেল (Refined Oil) আধ কাপ, জিরে গুঁড়ো (Cumin Powder) ১ চা চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো (Dry Red Chili Powder) ১ টেবিল চামচ, আমচুর গুঁড়ো (Dry Mango Powder), অথবা লেবুর রস (Lemon Juice) ১ চা চামচ অথবা ২ চা চামচ, গরম মশলা (Garam Masala) আধ চা চামচ, ধনেপাতা কুচি (Chopped Coriander) ২ টেবিল চামচ, নুন (Salt) স্বাদমতো।

আরও পড়ুন : Chaporgonto Recipe: No Onion, No Garlic, Yet Bursting With Flavour! | নিরামিষেও এমন স্বাদ? চাপড়ঘণ্ট রেসিপি আপনাকেও চমকে দেবে

রান্নার প্রণালী 

প্রথম ধাপ মুরগির টুকরোগুলিকে পরিষ্কার করা। এক বড় বাটিতে জল ও ভিনিগার একত্রে মিশিয়ে তাতে মাংস ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এতে কাঁচা গন্ধ চলে যাবে ও মাংস আরও নরম হবে। এরপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। এরপর মশলা তৈরির কাজ। মিক্সারে দিয়ে দিন আদা, রসুন, কাঁচা লঙ্কা ও গোলমরিচ। অল্প জল দিয়ে ভালো করে বেটে একটি পেস্ট বানান। এরপর মিক্সির জারে দিন সেদ্ধ আলু এবং এক টেবিল চামচ জল। মিহি পেস্ট হওয়ার পর তাতে দই দিয়ে আরেকবার ব্লেন্ড করুন। আলু-দইয়ের এই মিশ্রণটাই পুরো রান্নার গোপন জাদু। এবার একটি পাত্রে মাংস রেখে তার মধ্যে মিশিয়ে দিন আলু-দইয়ের মিশ্রণ, আগের বানানো আদা-রসুনের পেস্ট, ১ টেবিল চামচ তেল, সামান্য নুন এবং হাতে চটকে ভাজা জোয়ান। ভাল করে মেখে মিনিট ১৫ রেখে দিন। এবার আসল রান্না। কড়াইতে তেল গরম করে তাতে মুরগির মাংসের টুকরোগুলো হালকা করে ভেজে নিন। এরপর তাতে দিন জিরে গুঁড়ো ও সামান্য নুন। হালকা কষে নিয়ে ঢাকা দিয়ে ৫ মিনিট সেদ্ধ হতে দিন। এরপর মাংসটা নেড়ে নিন, আবার ৩-৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন।

এরপরে কড়াইতে ঢালুন দই-আলুর মিশ্রণ। ভাল করে মাংসের সঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে ৫ মিনিট রাখুন। এরপর খুলে দিন শুকনো লঙ্কা গুঁড়ো ও আমচুর গুঁড়ো বা লেবুর রস। আবার ভাল করে মিশিয়ে নিয়ে অল্প আঁচে ঢাকা দিয়ে ১৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন। জল বের হলে জলটা শুকিয়ে আবার কষাতে হবে। শেষে দিয়ে দিন, গরম মশলা ও ধনেপাতা কুচি। আঁচ বন্ধ করে ৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন। গন্ধে-স্বাদে যেন এক অপূর্ব সমাহার, আলু নেই, অথচ সে যেন সর্বত্র ছড়িয়ে রয়েছে।

পরিবেশন 

এই পদটি গরম ভাত, রুটি, পরোটা বা নান-এর সঙ্গে দারুণ মানিয়ে যায়। চাইলে সঙ্গে একটা পাতলা ডাল বা পাতি লেবু দিলেই জমে যাবে জমজমাট দুপুর।

ছবি: সংগৃহীত 

আরও পড়ুন : Traditional Mutton Recipe| ট্র্যাডিশনাল রেসিপির স্বাদই আলাদা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন