সাহিত্যানুষ্ঠান ও পত্রিকা প্রকাশ
সাশ্রয় নিউজ ★ কলকাতা : শনিবার প্রকাশিত হল টংলক পত্রিকা। এ উপলক্ষ্যে কৃষ্ণপদ মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয় সাহিত্যানুষ্ঠান। উল্লেখ্য যে, টংলা শিশু-কিশোর সাহিত্য পত্রিকার দ্বিতীয় বর্ষের উৎসব সংখ্যা (নভেম্বর ২০২৩) প্রকাশিত হল। পত্রিকাটির সম্পাদক কৌশিক শীল। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক লেখক ও পাঠকরা। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেন আয়োজকরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক সুনির্মল চক্রবর্তী। এছাড়া আরও বিদগ্ধজনেরা। আগামীর পথে টং লক শিশু কিশোর সাহিত্য পত্রিকা সৃজনমুখী সাহিত্যর পথে আগুয়ান হবে এই প্রত্যশা করেন উপস্থিত সকলেই।




