Fire : আগুন থেকে প্রাণ বাঁচাতে বহুতল থেকে ঝাঁপ যুবকের

SHARE:

আগুন থেকে প্রাণ বাঁচাতে বহুতল থেকে ঝাঁপ যুবকের

সাশ্রয় নিউজ ★ বেঙ্গালুরু : বেঙ্গালুরুর করমঙ্গলে একটি বহুতলে অগ্নিকাণ্ড ঘটে। আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়, বুধবার দুপুরবেলা একটি হুক্কা পাবের রান্না ঘরে আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় । আগুনের লকলকে শিখায় দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। আগুনের গ্রাস থেকে বাঁচয়ে এক যুবক চার তলা বিল্ডিং থেকে ঝাঁপ দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয় (সাশ্রয় নিউজ সেই ভিডিও-এর সত্যতা বিচার করেনি)। ঘটনাস্থলে দলকলের ৬টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে বলে উল্লেখ। দমকল সূত্রে জানা যায়, একটি বানিজ্যিক বিল্ডিংয়ের রান্না ঘরে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আগুন ছড়িয়ে পড়ে। ছাদ থেকে যে ব্যক্তি ঝাঁপ দিয়েছেন তাঁকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় বলে পুলিশ সূত্রে খবর।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন