Dhupguri : বাইসনের হামলা, আহত ১

SHARE:

বাইসনের হামলা, আহত ১

সাশ্রয় নিউজ ★ধূপগুড়ি : বাইসনের হামলায় আহত এক ব্যক্তি। ধূপগুড়ির গারখুটায় এক ব্যক্তি জঙ্গলে গবাদিপশু চারণ করতে গিয়েছিলেন বলে স্থানীয় সূত্রে উল্লেখ। বুধবার সোনাখুলির জঙ্গল থেকে একটি বাইসন এসে পেছন থেকে চড়াও হয় ওই ব্যক্তির ওপর। গুরুতর আহত অবস্থায় গ্রামবাসীরা তাঁকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে এলাকায় উপস্থিত হন পুলিশ ও মারাঘাট রেঞ্জের বনকর্মীরা।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment