রাঘবের বাংলো মামলায় ধাক্কা কেন্দ্রের ধাক্কা
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : রাঘব চাড্ডার বাংলো মামলায় বড় ধাক্কা কেন্দ্রের। দিল্লি হাইকোর্ট ট্রায়াল কোর্টের নির্দেশ খারিজ করে দেয়। হাইকোর্ট জানায়, রাঘব চাড্ডাকে বাংলো খলি করতে হবে না। ঘটনার শুরু হয় বেশ কিছু দিন আগে থেকে। আপ সাংসদ রাঘব চাড্ডাকে টাইপ ৬ বাংলো বরাদ্দ করে রাজ্যসভার সচিবালয়। রাঘব আবেদন করেন, টাইপ ৭ বাংলো। রাজ্যসভার সচিবালয়ের বক্তব্য ছিল, প্রথমবার সাংসদ হয়ে টাইপ ৭ শ্রেণির বাংলো পাওয়ার অধিকার তাঁর নেই। এরপরে তিনি ট্রায়াল কোর্টের যান। ট্রায়াল কোর্ট অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন রাজ্য সচিবালয়ের নির্দেশে। ৭ অক্টোবর রাজ্য সচিবালয়ের বক্তব্য শোনার পর ট্রায়াল কোর্ট রাঘবকে বাংলো খালি করে দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন আপ সাংসদ রাঘব চাড্ডা। আজ মঙ্গলবার দিল্লি হাইকোর্টের বিচারপতি অনুপ জয়রাম ভম্ভানি খারিজ করে দেন ট্রায়াল কোর্টের নির্দেশ। রাঘব তারপর তার এক্স হ্যাণ্ডেলে লেখেন, ‘এই লড়াই কোনও বাড়ি বা দোকান নিয়ে না। লড়াইটা ছিল সংবিধান বাঁচানোর লড়াই। আমার জয় হয়েছে।’




