Bankura : বাঁকুড়ার সাতমৌলি গ্রামে জণ্ডিস আক্রান্ত ২৫০ জন

SHARE:

বাঁকুড়ার সাতমৌলি গ্রামে জণ্ডিস আক্রান্ত ২৫০ জন

সাশ্রয় নিউজ ★ বাঁকুড়া : গ্রামের অবস্থা দেখে মাথায় হাত পড়ার অবস্থা জেলার মানুষদের। গত আড়াই মাসে তালডাংরা ব্লকের সাতমৌলি গ্রামে জণ্ডিসে আক্রান্ত হয়েছেন ২৫০ জন। কীভাবে এই জণ্ডিস? স্থানীয় মানুষজন জানাচ্ছেন, নলকূপের জল পান করেই জণ্ডিস ছড়াচ্ছে মানুষের ভেতর। স্থানীয় বাসিন্দাদের দাবী, প্রথমে জ্বর, বমি ও পেট ব্যথার মতন উপসর্গ নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছেন। রক্ত পরীক্ষা করতেই বেশিরভাগ রিপোর্টে জণ্ডিস আসছে। এ বিষয়ে স্থানীয় বিএমওএইচ-এর বক্তব্য,  “আতঙ্কিত হবেন না। এটাই বলা হচ্ছে। স্বাস্থ্য অধিকর্তারা সমস্ত পদক্ষেপ করছে। যা যা করার করা হচ্ছে। ব্লিচিং পাউডারও দেওয়া হচ্ছে নলকূপগুলিতে। এখন আক্রান্তের সংখ্যা অনেক কমে গিয়েছে।” নলকূপের জলে জণ্ডিসের জীবাণু মেলায় আতঙ্ক বৃদ্ধি পায় গ্রামের বাসিন্দাদের ভেতর। স্বাস্থ্য দফতরও নলকূপের জলের নমুনা সংগ্রহ করেছে বলে উল্লেখ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, “আক্রান্তদের বড় অংশ সুস্থ্য হয়েছেন। ২৯ জন বর্তমানে আক্রান্ত আছেন। তাঁদের হাসপাতালে রেখে চিকিৎসা করা হচ্ছে।” তবে গ্রামবাসীদের মন্তব্য ভিন্ন, তাঁদের বক্তব্য, স্বাস্থ্য দফতরের সমস্ত নির্দেশিকা মেনেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

-প্রতীকী ছবি 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন