নিপা ভাইরাসে আক্রান্ত নন চিকিৎসাধীন পরিযায়ী শ্রমিক
সাশ্রয় নিউজ ★ কলকাতা : বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন পরিযায়ী শ্রমিক নিপা ভাইরাসে আক্রান্ত নন। এমন-ই খবর হাসপাতাল সূত্রে। চিকিৎসাধীন মঙ্গলকোটের যুবকের রক্তের নমুনা সংগ্রহ করেছিলেন চিকিৎসকরা। সেই নমুনা পাঠানো হয়, পুণের ন্যাশনাল ইনিস্টিউট অফ ভাইরোলজিতে। বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর, ওই যুবকের নিপা ভাইরাস টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। প্রসঙ্গত, যুবকের নিপা সন্দেহে আতঙ্কের পরিবেশ তৈরি হয় রাজ্য জুড়ে। তাঁর রিপোর্ট নিসন্দেহে স্বস্তি দিলেও কেরলে যে সংখ্যাক বাংলার পরিযায়ী শ্রমিক আছেন আতঙ্ক থাকছেই বলে মনে করছেন চিকিৎসক মহল।
ছবি : প্রতীকী




