সূর্যে পাড়ি দিল আদিত্য এল-১
সাশ্রয় নিউজ ★ শ্রীহরিকোটা : সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিল আদিত্য এল-১। সূর্যের উদ্দেশ্যে পাঠানো এটিই ইসরোর প্রথম মহাকাশযান। শনিবার বেলা ১১ টা ৫০ মিনিটে তামিলনাড়ুর শ্রীহরিকোটা থেকে আদিত্যর সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়। আজ দেশবাসীর নজর ছিল সেই দিকেই। উল্লেখ যে, ২৩ আগস্ট চাঁদের বুকে পা রাখে ইসরোর তৃতীয় চন্দ্রযান। ১০ দিনের মাথাতেই ইসরো আজ প্রথমবারের মতো সূর্যের উদ্দেশ্যে উৎক্ষেপণ করল আদিত্য এল-১। ইসরো জানায়, মহাকাশযানটির গন্তব্যে পৌঁছতে সময় লাগবে ১২০ দিন।




