মিতালির ক্ষোভ
সাশ্রয় নিউজ ★ ধূপগুড়ি : অরূপ বিশ্বাসের সঙ্গে তৃণমূল নেত্রী তথা ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মিতালি রায়-এর বৈঠক। সূত্রের খবর, অরূপ বাবুর কাছে ক্ষোভ প্রকাশ করেছেন মিতালি। তিনি জানান, ‘নির্বাচনে হেরে যাওয়ার পরে দল তাঁর সঙ্গে আর যোগাযোগ রাখেননি।’ তৃণমূল নেত্রীর এই বক্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক ওয়াকিবহাল মহল দাবি করেছেন, এটি তাঁর দলের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠারই প্রকাশ। উল্লেখ্য, ২০১৬ -এর বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে ৯,৭৮১ ভোটে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন। কিন্তু ২০২১ -এ বিজেপির বিষ্ণুপদ রায় ১,০৩,৫৩৩ ভোটে ওই আসনে জয়ী হন। এদিন মিতালিকে নিয়েই নির্বাচনী প্রচার সারেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।
–ফাইল চিত্র




